নতুন জন্ম নিবন্ধন আবেদন
❖ আবেদনকারীর বয়স ০-৪৫ দিন হলেঃ-
- ইপিআই (টিকা) কার্ড বা হাসপাতালের ছাড়পত্র।
- বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ।
- আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর।
- পিতা ও মাতার ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)।
❖ ৪৬ দিন থেকে ৫ বছর হলেঃ-
- ইপিআই (টিকা) কার্ড / স্বাস্থ্য কর্মীর প্রত্যায়নপত্র (স্বাক্ষর ও সীলসহ)।
- পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)।
- প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (স্বাক্ষর ও সীলসহ)।
- বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ।
- আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর।
- Jonmo nibondhon form online আবেদন ফরম জমা দেয়ার সময় ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
❖ বয়স ৫ বছরের বেশি হলেঃ-
- বয়স প্রমাণের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র (বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী)।
- সরকার কর্তৃক পরিচালিত প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
- পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)।
- অথবা, জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র।
- অথবা, জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।
ব্যাংক জমাঃ ব্যাংক জমা ৫০-১০০ পর্যন্ত হয়।
আবেদন ফিঃ– ২৫০(দু্ইশত পঞ্চাশ) টাকা।
ডেলিভারীর সময়ঃ- ১৫-৬০ কর্ম দিবসের মধ্যে। (আবেদন ও এর সাথে সংযুক্ত দলিলাদি যথাযথ প্রমান হওয়ার উপর নির্ভর করে)