১ম ধাপঃ- আবেদন
❖ আবেদনের জন্য ডকুমেন্টঃ-
- ⮚ পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
- ⮚ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
- ⮚ গমনেচ্ছু দেশের নাম।
- ⮚ মোবাইল নম্বর।
- ⮚ চেয়ারম্যান সার্টিফিকেট।
- ⮚ বিদ্যুৎ বিল।
২য় ধাপঃ- ৩-৪ দিন পর এসএমএস
❖ থানায় ভেরিফিকেশন ডকুমেন্ট-
- ⮚ আবেদনের কপি (আমরা দেব)।
- ⮚ চালান কপি ব্যাংক জমা (আমরা দেব)।
- ⮚ পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত)।
- ⮚ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
- ⮚ পিতার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/মৃত্যু নিবন্ধনের ফটোকপি।
- ⮚ মাতার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/মৃত্যু নিবন্ধনের ফটোকপি।
- ⮚ স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি (বিবাহিত হলে)।
- ⮚ চেয়ারম্যান সার্টিফিকেট।
- ⮚ বিদ্যুৎ বিল।
৩য় ধাপঃ- সার্টিফিকেট আনয়ন
❖ এস.পি অফিস থেকে সার্টিফিকেট আনয়নের জন্য ডকুমেন্ট-
- ⮚ আবেদনের কপি (আমরা দেব)।
- ⮚ চালান কপি ব্যাংক জমা (আমরা দেব)।
- ⮚ পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
- ⮚ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
- ⮚ আবেদনকারী ব্যতীত যে সার্টিফিকেট আনতে যাবে তার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের ফটোকপি।
ব্যাংক জমা (সরকারি ফি): ১৫৫০ টাকা।
আবেদন ফিঃ– ৩০০ (তিনশত) টাকা।
থানা থেকে মেসেজ বা ফোন আসবেঃ ৩-৫ কর্মদিবসের মধ্যে।
ডেলিভারির সময়ঃ ৭-১৫ দিন।
সনদের মেয়াদঃ ৩ মাস।
✪ বিঃদ্রঃ
- আবেদনকারী দেশে অবস্থান করলে প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।
- আবেদনকারী প্রবাসে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে সত্যায়িত পাসপোর্ট কপি দিতে হবে।
- যাঁকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁর কাছে সার্টিফিকেট হস্তান্তরের অনুমতিপত্র অবশ্যই সাথে দিতে হবে। নিচে নমুনা প্রদান করা হলো।
- আবেদনকারীর পাসপোর্ট অন্য দেশ থেকে ইস্যু/রিইস্যু/রিনিউ করা হলে অবশ্যই আবেদনের সাথে বাংলাদেশে আগমন/নির্গমন এর সিল সমেত পাসপোর্ট পাতার স্ক্যান কপি দিতে হবে।
অন্য গ্রহীতাকে হস্তান্তরের আবেদনের নমুনা
ভিডিও গাইডলাইন

✕