ভ্রমন বা ট্যুরিস্ট ভিসা পাওয়ার পরবর্তী সময়ের প্রস্তুতি-
Not Unsmart, Not Oversmart — just Confidently Damn Smart!
***ভিসা, ফিরতি বিমান টিকেট, হোটেল বুকিং এবং এরাইভাল কার্ড (বাধ্যতামূলক)***
ব্যাক্তিগত ডকুমেন্ট
Personal- বর্তমান পাসপোর্ট
- পুরাতন পাসপোর্ট (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র
- জন্ম সনদ (১৮ বছরের নিচে হলে)
- ম্যারেজ সনদ ও নিকাহ নামা (ইংলিশ) স্বামী-স্ত্রী ভিজিটে
- ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
- ইন্সুরেন্স (সকল দেশের জন্য প্রযোজ্য নয়)
পেশাগত ডকুমেন্ট
Professional- ট্রেড লাইসেন্স (ইংলিশ)
- ভিডিটিং কার্ড
- লেটার হেড প্যাড
- মেম্বারশীপ কার্ড বা প্রফেশনাল লাইসেন্স বিভিন্ন সংগঠন বা ক্লাবের (যদি থাকে)
- চাকুরীজিবী হলেঃ NOC, ID, Salary Certificate
- পেশাজিবী হলেঃ স্ব-স্ব লাইসেন্স, ছুটির পেপার, আইডি কার্ড
আর্থিক ডকুমেন্ট
Financial- ক্যাশ মানি (কমপক্ষে ১০০০$) দেশভেদে বেশি লাগতে পারে।
- ডলার এন্ডোর্স
- ব্যাংক কার্ড
- ব্যাংক স্টেটম্যান্ট
- 暗ব্যাংক সলভেন্সী
- টিন সার্টিফিকেট
- ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট
- চেক বুক এর পাতা
অবশ্যই ভ্রমনের পূর্বে ভিসা ভেলিডিটি চেক করা প্রয়োজন। ভিসার ক্যাটাগরি অনুযায়ী ও ভিসা করার সময় যে সকল ডকুমেন্ট প্রয়োজন ছিল তা সাথে রাখা।
অবশ্যই ফিরতি টিকেট একই বিমান হওয়া উচিত। ভিন্ন ভিন্ন পিএনআর হলে ইমিগ্রেশন সন্দেহ করতে পারে।
হোটেল পেইড থাকাটা উচিত। এক্ষেত্রে ইমিগ্রেশন সহজে ছাড় দেয়।
এরাইভাল কার্ড এক এক দেশের ভিন্ন ভিন্ন ওয়েবসাইট হয়ে থাকে। খুবি সতর্কতার সাথে সেগুলো পূরন করে সঙ্গে রাখা।
স্ত্রী স্বামীর কাছে গেলে অবশ্যই নিকাহ নামা ও ম্যারেজ সনদ (ইংলিশ ও নোটারী সহ), স্বামীর পাসপোর্ট, বৈধ ভিসা, কর্মস্থলের লাইসেন্স, বা প্রয়োজনীয় বৈধতার প্রমানপত্র সঙ্গে পূর্বেই রাখতে হবে।
ভ্রমন যেহেতু করতে যাচ্ছেন অবশ্যই তারা আপনার নিকট ভ্রমন প্লান বা ট্রাভেল আইটিনারি জানতে চাইবে। কোথায় থাকবেন? কি করবেন? কোথায় ঘুরবেন? কবে ফিরবেন? কেন আসলেন? এসকল উত্তর কনফিডেন্ট এর সাথে যতটুকু জানতে চায় দেওয়া।
বিঃদ্রঃ
- পাসপোর্ট এর সাথে ভিসার সকল তথ্য ও বানান মিল আছে কিনা অবশ্যই চেক করে নিবেন।
- নিজ ব্যাংক-এর একাউনট থেকে এস.এম.এস চেক করতে চাইতে পারে। সেজন্য ব্যাংকে কমপক্ষে ২-৩ লক্ষ টাকা রাখা ভালো।
- অনেক ক্ষেত্রে bank কার্ড দেখতে চাইতে পারে।
- মার্জিত পোশাক।
- মার্জিত ব্যাকপ্যাক বা লাগেজ।
- অবশ্যই সিম রোমিং বা উক্ত দেশের সিম কিনে নেটওয়ার্কে থাকা বুদ্ধিমানের কাজ।
- নিজ প্রতিষ্ঠানের সি.সি টিভি ক্যামেরা এক্সেস দেখতে চাইতে পারে।
- চায়না ভ্রমনের ক্ষেত্রে মোবাইলে বিভিন্ন এ্যাপসে লক থাকলে তা সরিয়ে ফেলুন। কেননা চায়না ইমিগ্রেশন মোবাইল চেক করতে চায়। তখন তারা লক দেখলে সন্দেহ করে।
- মোবাইলে দেশদ্রহিতার কোন ছবি বা ভিডিও থাকলে সড়িয়ে ফেলুন।
- আপনার ট্রাভেল প্লান (কোথা হতে কোথায় যাবেন, কবে যাবেন, কোন হোটেলে থাকবেন, এরপর কোন দেশে কোন ডেটে কোন সময়ে যাবেন, কোন হোটেলে কত দিন থাকবেন, এক দেশ হতে আরেক দেশে বিমানে না বাসে যাবেন ইত্যাদি) সম্পর্কে স্পস্ট ধারনা এ পর্যায়ে রাখুন যেন প্রশ্ন করলেই বলতে পারেন।
- একই টিকেটে বা একই হোটেলে একের অধিক ব্যাক্তি ভ্রমন করলে দেশে কিংবা গন্তব্যস্থলের ইমিগ্রেশন প্রশ্ন করতে পারে কার সাথে কি সম্পর্ক সে বিষয়ে সুতরাং এ ব্যাপারটি পূর্ব থেকেই এমন প্রস্তুতি দরকার যেন এক এক জনকে আলাদা আলাদা প্রশ্ন করলেও উত্তর একই হয়। পাশাপাশি একজন অপরজনের পাসপোর্ট এর নাম যেন বলতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।
- এরের অধিক লোক এক সাথে টিকেট hotel কিংবা ভ্রমন করলে যার যার মত ইমিগ্রেশন ফেইস ও পার হবেন। বেশি বন্ধুত্ব না দেখানো উত্তম।
🇨🇳 China Quick Survival Guide
সবকিছুর মেইন অ্যাপ
Chat, Payment, Contact, Location সব এক জায়গায়
DiDi App
Uber এর মতো
সহজে কার/ট্যাক্সি ভাড়া নেয়ার জন্য
VPN – Shadowrocket App
Google, WhatsApp, Facebook চালাতে
China ঢোকার আগেই সেটআপ করে নিন
Map – Baidu Map App / Apple Map
Google Map কাজ করে না
Route, Bus, Metro সব পাওয়া যায়
Bangali Food & Easy Transport
SunnyOnly / Sea to Metro
Bangali খাবার + যাতায়াত সহজ এলাকা
✔ Muslim area খুঁজুন
✔ “清真 (Qing Zhen)” লেখা দেখুন
Google Translator App
Voice Bangla → Chinese
কথা বললেই translate হবে
Travel=Traboule যে কোনো परिस्थितियोंতে একজন সচেতন ট্রাভেলার হিসেবে মানসিকভাবে রেডি থাকাই সবচেয়ে জরুরি।
Offload - NTL - Deport
Offload, NTL, INAD, Deport, Entry Refuse জনিত কোন কিছু সংঘটিত হলে বা হওয়ার চান্স আছে এমন মনে হেল বিচলিত না হয়ে দয়া করে মাথা খাটিয়ে ধৈর্হ ধারন করে সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ক আমাদের চ্যানেলে ভিডিও পাবেন সেগুলো দেখলেও কনফিডেন্ট বাড়বে বলে আশা করি।
ইমিগ্রেশনের অনেক কথা বা সিদ্ধান্ত কোনো লিখিত নিয়ম না। ঐ মুহূর্তে উপস্থিত ইমিগ্রেশন অফিসার বা পুলিশই কার্যত আপনার বিচারক। আপনি তাকে কতটা পরিষ্কার, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্যভাবে নিজের কথা বোঝাতে পারেন—সেই conveyance skill-টাই শেষ সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
How to Withdraw Offload