ই-নামজারী আবেদন এর প্রয়োজনীয় ডকুমেন্টঃ-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ১ কপি
২. জাতীয় পরিচয়পত্র/ নাগরিক সনদ/ পাসপোর্ট- এর ফটোকপি
৩. হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা
৪. সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান
৫. দলিল মূলে মালিক হলে – সাব কাবলা/হেবা/বন্টননামা – দলিলের ফটোকপি
৬. ওয়ারিশ মূলে মালিক হলে – ওয়ারিশ সনদ
৭. আদালতের রায়/ ডিক্রি হলে, রায়/ডিক্রির কপি (রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতিত)
উপরোক্ত নথিপত্র অনলাইনে আবেদন করার আগেই স্ক্যান করে নিতে হবে।
স্ক্যান কপি সংযুক্তি সম্পর্কিত নির্দেশাবলী
১। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই jpg, png অথবা pdf ফরমেটে হতে হবে । অন্য কোন ফরমেটে হলে ফাইলটি আপলোড করা যাবেনা ।
২। স্ক্যান ফাইলটির সাইজ অবশ্যই ২৫ মেগাবাইটের (MB) এর মধ্যে হতে হবে ।
৩। ফাইল সাইজ ২৫ মেগাবাইটের বেশি হলে https://www.pdf2go.com/resize-pdf অথাবা https://www.sejda.com/compress-pdf অথবা এধরনের যেকোন অনলাইন টুল ব্যবহার করে pdf ফাইল সাইজ অনেক কমিয়ে আনা যায় ।
৪। স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পর তা কি ধরনের ফাইল (দলিল/খতিয়ান/ওয়ারিশ সনদ) তা ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে ।