ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067

Jakwan Travels

Trendy Travels Services

বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক প্রশিক্ষণ
ও PDO সার্টিফিকেট

বিদেশগামী প্রতিটি কর্মীর জন্য সরকার-নির্ধারিত প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO) প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোথায়, কীভাবে ভর্তি হবেন, কয়দিন ক্লাস, কী কী কাগজ লাগবে — সব তথ্য একসাথে সহজ ভাষায়।

PDO — ৩ দিন গৃহকর্মী — ৩০ দিন সরকারি ফি ২০০৳ BMET রেজিঃ প্রয়োজন

প্রশিক্ষণ সার্টিফিকেট যাচাই করুন

ব্যাচ সম্পন্ন হলে এখান থেকে অনলাইনে সার্টিফিকেট চেক ও ডাউনলোড করুন

কোন প্রশিক্ষণ আপনার জন্য?

গন্তব্য দেশ ও কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষণ আলাদা হয়

সকল প্রবাসীর জন্য

PDO — প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন

মেয়াদ: ৩ দিন

যারা কাজ, পড়াশোনা বা অভিবাসনের জন্য বিদেশ যাচ্ছেন — তাদের প্রত্যেকের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক। গন্তব্য দেশের আইন, সংস্কৃতি, নিরাপত্তা ও শ্রম অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়।

  • ভিসা, ইমিগ্রেশন ও কর্মীর অধিকার
  • গন্তব্য দেশের সংস্কৃতি ও ভাষা পরিচিতি
  • বিমানবন্দর, ভ্রমণ ও নিরাপত্তা
  • স্বাস্থ্য, বীমা ও জরুরি যোগাযোগ
  • প্রতারণা এড়ানো ও আর্থিক পরিকল্পনা
নির্দিষ্ট দেশের গৃহকর্মীর জন্য

গৃহকর্মী (House Worker) প্রশিক্ষণ

মেয়াদ: ৩০ দিন (আবাসিক)

কিছু দেশে গৃহকর্মী হিসেবে যেতে হলে শুধু ৩ দিনের PDO নয়, ৩০ দিনের বিশেষ Housekeeping প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়। এটি পূর্ণ আবাসিক (থাকা-খাওয়া সহ) এবং TTC-তে পরিচালিত হয়।

  • গৃহস্থালি কাজের ব্যবহারিক দক্ষতা
  • গন্তব্য দেশের ভাষার প্রাথমিক পাঠ
  • নিরাপত্তা, আচরণ ও কর্মস্থলের নিয়ম
  • মহিলাদের জন্য বিশেষ মহিলা TTC (যেমন — মিরপুর)
  • প্রশিক্ষণ শেষে আলাদা সার্টিফিকেট

কিছু গন্তব্য দেশে মেয়াদ ২–৩ মাস পর্যন্ত হতে পারে। সঠিক মেয়াদ ও খরচ TTC থেকে নিশ্চিত করে নিন।

মনে রাখবেন: কোন দেশের জন্য কোন প্রশিক্ষণ লাগবে তা গন্তব্য দেশ ও ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। নিশ্চিত হতে আমাদের সাথে যোগাযোগ করুন — সঠিক প্রশিক্ষণে ভর্তির ব্যবস্থা করে দিই।

কীভাবে ভর্তি হবেন — ধাপে ধাপে

নিজে নিজেও অনলাইনে ভর্তি হতে পারবেন, অথবা আমরা করে দেবো

BMET প্রোফাইল তৈরি ও রেজিস্ট্রেশন

প্রথমে BMET পোর্টালে একটি প্রোফাইল তৈরি করতে হবে ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখানে সর্বশেষ পাসপোর্ট অনুযায়ী তথ্য ও সাম্প্রতিক ছবি আপডেট করতে হবে।

BMET Login / রেজিস্ট্রেশন

BMET পেমেন্ট সম্পন্ন করুন

রেজিস্ট্রেশনের পর BMET ফি পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট নিশ্চিত হলেই কেবল পরবর্তী ধাপে (প্রশিক্ষণে ভর্তি) যাওয়া যায়।

Training Portal → Admission

পেমেন্টের পর মেন্যু থেকে “Training Portal” অপশনে গিয়ে Admission সেকশন থেকে প্রশিক্ষণে ভর্তি হতে হয়। সাধারণভাবে সবাইকে PDO ক্যাটাগরিতে ভর্তি (Enroll) হতে হয়।

এলাকা অনুযায়ী কোর্স খুঁজুন

Division → District → TTC নির্বাচন করে Enroll

Division, District ও Training Institute (যেমন — Technical Training Center, Munshiganj Sadar) নির্বাচন করে Search দিলে PDO ব্যাচ দেখাবে। ব্যাচ সিলেক্ট করে Enroll করুন। ব্যাচে ক্লাস শুরু ও শেষের তারিখ, ফি সব দেখানো থাকে।

ক্লাস, পরীক্ষা ও সার্টিফিকেট

নির্ধারিত দিনে ক্লাসে অংশ নিন। কোর্সে Classes, Lectures, Quiz ও Exam থাকে। সব সম্পন্ন হলে প্রশিক্ষণ সার্টিফিকেট পাওয়া যায়, যা অনলাইনে যাচাই করা যায় (নিচে দেখুন)।

ক্লাস ও যাচাই (Verification) নিয়ম

প্রশিক্ষণ চলাকালীন যেসব বিষয় মেনে চলতে হবে

ফেস ভেরিফিকেশন — দিনে ২ বার

উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন ২ বার ফেস ভেরিফিকেশন দিতে হয়। মুখ স্পষ্ট রাখুন ও সময়মতো যাচাই করুন।

স্বাক্ষর — দিনে ১ বার (আবশ্যক)

প্রতিদিন ১ বার হাজিরা খাতায় স্বাক্ষর দিতেই হবে। স্বাক্ষর না দিলে ওই দিন অনুপস্থিত (absent) গণ্য হবে।

স্পষ্ট ছবি ও পাসপোর্ট আপডেট

মেশিনে ফেস মিল না করার একটি বড় কারণ — ছবি অস্পষ্ট বা পুরোনো। তাই BMET রেজিস্ট্রেশনের সময় সর্বশেষ পাসপোর্ট অনুযায়ী স্পষ্ট ও আপডেট ছবি দিতে হবে।

মেশিনে সমস্যা হলে — PA Room

ফেস ভেরিফিকেশনের সময় মেশিনে কোনো সমস্যা হলে PA Room-এ বিষয়টি জানিয়ে সেখান থেকে সহায়তা নিতে হবে।

তথ্যে ভুল থাকলে: নাম, জন্মতারিখ বা ছবিতে কোনো সমস্যা থাকলে — যে জেলার BMET/জেলা কর্মসংস্থান অফিস থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই অফিস থেকেই সব তথ্য সংশোধন/আপডেট করতে হবে।

ভর্তি ফি

সরকারি ফি ও সার্ভিস চার্জের বিবরণ

PDO ট্রেনিং ভর্তি ফি:

২০০৳ সরকারি ফি + ১০০–২০০৳ সার্ভিস চার্জ = প্রায় ৪০০৳

ভর্তিতে সাহায্য লাগবে?

প্রোফাইল তৈরি থেকে PDO ভর্তি ও সার্টিফিকেট পর্যন্ত — পুরো প্রক্রিয়ায় Jakwan Travels পাশে আছে।

Scroll to Top