Jakwan Travels

bussiness
ট্যুর প্লান নিয়ে চিন্তিত?

চিন্তামুক্ত হতে পুরো পেইজ টা মনেযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

যে কোন দেশের ভিসা করার ক্ষেত্রে

অবশ্যই সকল ডকুমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে বানান ও ইনফো সেইম আছে কিনা খেয়াল করবেন।

ব্যাক্তিগত ডকুমেন্ট

. Personal
  • বর্তমান পাসপোর্ট
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে)
  • পাসপোর্ট হারিয়ে গেলে (অনলাইন জিডি ও লস এফিডেভিট)
  • পাসপোর্ট অমিল (এফিডেভিট ফর পাসপোর্ট কারেকশন)
  • ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড ও কালারফুল ড্রেস)
  • জাতীয় পরিচয়পত্র
  • জন্ম সনদ (অনলাইন ইংলিশ ও বাংলা)
  • ম্যারেজ সাটিফিকেট ও নিকাহ নামা (ইংলিশ)
  • সকল ভিসা ও এন্ট্রি এক্সিট সিল
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • ইন্সুরেন্স (সকল দেশের জন্য প্রযোজ্য নয়)

পেশাগত ডকুমেন্ট

. Professional
  • ব্যাবসায়ী হলে: ট্রেড লাইসেন্স বাংলা ও ইংলিশ নোটারী, ভিজিটিং কার্ড (ইংলিশ), লেটার হেড প্যাড (ইংলিশ)
  • মেম্বারশীপ কার্ড বা প্রফেশনাল লাইসেন্স বিভিন্ন সংগঠন বা ক্লাবের (যদি থাকে)
  • চাকুরীজিবী হলেঃ NOC, ID, Salary Certificate
  • পেশাজিবী হলেঃ স্ব-স্ব লাইসেন্স, সনদ, ছুটির পেপার, আইডি কার্ড
  • ছাত্র/ছাত্রী হলেঃ Student ID Card , NOC, Salary Slip, পিতা বা মাতার পেশাগত প্রমান।
  • স্ত্রী স্বামীর নিকট গেলে: নিকাহ নামা ও ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ ও বাংলা নোটারাইজ, স্বামীর পেশাগত প্রমান।

আর্থিক ডকুমেন্ট

. Financial
  • ব্যাংক সলভেন্সী (৬ মাসের রেগুলার লেনদেন)
  • ব্যাংক স্টেটম্যান্ট
  • চেক বুক এর পাতা
  • ব্যাংক কার্ড
  • টিন সার্টিফিকেট
  • ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট
  • এসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট
  • ডলার এন্ডোর্স

Travel Chart Plan

১ম ধাপ

🇮🇳 India | 🇳🇵 Nepal | 🇲🇻 Maldives | 🇱🇰 Srilanka | 🇧🇹 Bhutan | 🇵🇰 Pakistan

৩য় ধাপ

🇨🇳 China | 🇵🇭 Philippine | 🇦🇪 Dubai | 🇸🇦 Saudi Arabia | 🇮🇩 Indonesia | 🇧🇳 Brunei | 🇺🇿 Ujbekistan | 🇰🇿 Kajakistan | 🇰🇬 Kyrgystan

৪র্থ ধাপ

🇪🇬 Egypt | 🇯🇵 Japan | 🇹🇷 Turkey | 🇭🇰 Hong Kong | 🇬🇧 UK | 🇰🇷 South Korea | 🌐 Non Schengen Country। Etc.

৫ম ধাপ

🇪🇺 Schengen | 🇨🇦 Canada | 🇺🇸 USA | 🇳🇿 New Zealand | 🇦🇺 Australia | 🌍 Others

Meet Our Team

A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradise

John Doe

WordPress Dev.

Elizabeth Sofia

WordPress Dev.

Jane Doe

WordPress Dev.

Sam Samia

WordPress Dev.

FFrequently Asked Questions

Frequently Asked Questions

If you click on the option below. We think you get your all kinds of ans. If you do not get your expected answer please feel free to give your comments. 

যদি আপনার ফ্রেশ পাসপোর্ট থাকে তবে আপনা উচিত হবে। প্রথম স্টেপ এর চিন্তা করা। যেমনঃ ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, ভূটান, পাকিস্তান। কেননা এসকল দেশে সহজেই  ভিসা পাওয়া যায়।

নাই বলে বসে থাকলে সময় চলে যাবে কখনোই আপনার ব্যাংক একাউন্ট হবে না। সিদ্ধান্ত আজকে নিন শুধু নিজ আইডি, নমিনি আইডি, নিজ ছবি ২ কপি, নমিনি ছবি ও বিদুৎ বিল নিয়ে ব্যংকে যান। হয়ে যাবে।

সকল ব্যাংক এর এ্যাপস পাওয়া যায়। এ্যাপস ব্যবহার করেন টাকা লেনদেন করেন। কখনো একটা এমাউন্ট জমা দেন আবার আরেকটা এমাউন্ট উঠান। আশা করছি খেয়াল করে প্রতি মাসে লেনদেন করলে সমস্যা সমাধান হবে।

১. প্রতি মাসে ৮ টা লেনদেন করা স্ট্যান্ডার্ড। 

২. কোন মাস যেন লেনদেন গ্যাপ না যায় খেয়াল রাখা।

৩. ভিসার জন্য শেষে বড় এমাউন্ট ডিপোজিট করে সলভেন্সি শো করা থেকে বিরত থাকা। করনীয়ঃ ১০-১৫ দিন পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে ছোট-বড় লেনদেন করে ব্যালেন্স দেখানো।

৪. ব্যবসায়ী হলে দুই ধরনের হিসেব রাখা। সেভিংস এবং কারেন্ট। কারেন্ট এ সব ব্যবসায়িক লেনদেন আর সেভিংস এ শুধু মান্থলি প্রফিট এর অংশ ও ব্যাক্তিগত কিছু লেনদেন থাকা।

৫. দেশ অনুযায়ী মিনিমাম মানি ডিপোজিট প্লান পূর্ব থেকে রেডি রাখা।

ট্রেড লাইসেন্স করা খুবি সহজ একটি সুন্দর নাম সিলেক্ট করে নিজ ইউনিয়ন বা পৌরসভায় চলে যান আইডি দেন। অল্প টাকায় হয়ে যায় স্থান বেধে ৫০০টাকা থেকে শুরু হয়।

মাত্র ৫০০ টাকায়  ১০০০ পিছ আপনি সহজেই ভিজিটিং কার্ড করতে পারেন খেয়াল রাখবেন অবশ্যই যেন ইংলিশে হয়। যদি একটু টাকা বেশি খরচ যেমন ৮০০-১৫০০ টাকায় করেন তাহলে কার্ডটি আরো আকর্ষনীয় হবে। অবশ্যই ক্লাসিক ডিজাইন দিবেন। ওয়েবসাইট, ভেলিড ইমেইল, নাম্বার, ব্যবসায়ের ঠিকানা ও লগো অবশ্যই ব্যবহার করবেন। ভালো নাম সুন্দর স্লোগান ব্যবহার করা ভালো।

অবশ্যই ইংলিশে করবেন। এবং দুই ডিজাইনের মাধ্যে ডিজাইন ও কালার থিম গত মিল রাখবেন। 

খুব সহজে শুধু নিজের জাতীয় পরিচয় পত্র এবং একটিভ মোবাইল নাম্বার দিয়ে একটি কম্পিউটারের দোকানে যেয়ে সহজেই করতে পারেন। ইউটিউভ ভিডিও দেখে নিজে নিজেও করতে পারেন। 

টিন সার্টিফিকেট হলো ট্যাক্স দেওয়ার জন্য সনদ নিবন্ধন। আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স দেন তবে বেস্ট। বাৎসরিক সর্বনিম্ন ৩০০০৳ টাকা ট্যাক্স দেওয়া ভালো যেটা প্রতি অর্থ বছর হওয়ার সাথে সাথে পরিশোধ করলে ভিসা প্রাপ্তির একটি স্ট্রং ডকুমেন্ট হিসেবে কাউন্ট হয়। 

ট্যাক্স ই-রিটার্ন অনলাইনে করা যায় এবং আঞ্চলিক ট্যাক্স অফিস থেকে রিটার্ন সাবমিট করা যায় ব্যাপারটা মোটেও কঠিন কিছু না।

১. ট্যাক্স ই-রিটার্ন অনলাইনে দিলে ভালো।

২. তিন বছরের রিটার্ন অনেক দেশের ডিমান্ড বর্তমানে।

৩. প্রথম বছর মিনিমাম ৩০০০৳ টাকা দিলেও পরের বছর থেকে ১০০০-২০০০৳ টাকা বাড়িয়ে এর পর বছর আরো ১০০০-২০০০৳ টাকা বাড়িয়ে দেওয়া দরকার। 

সাইজ ছবির ক্ষেত্রে বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় যা গুগল করলেই পাবেন।

এক্ষেত্রে একটি ইংলিশ এফিডেফিট ফর পাসপোর্ট কারেকশন হলে আশা করি সমস্যা হবে না। অবশ্যই পূর্বের সকল পাসপোর্ট নাম্বার ও ভূল তথ্য গুলো ভেঙ্গে ভেঙ্গে এফিডেভিটে সংযুক্ত করবেন।

সর্বপ্রথম আপনার জন্মসনদ ডাবল নেইম করে আপনার আইডি কার্ড কারেকশন আবেদন করবেন কারেকশন হয়ে গেলে পুনঃরায় পাসপোর্ট কারেকশন করে নিবেন। এক্ষেত্রে একটি ইংলিশ এফিডেফিট ফর পাসপোর্ট কারেকশন হলে আশা করি সমস্যা হবে না। 

ওয়ার্কার ভিসায় যদি আপনি বৈধ ভিসায় পূর্বে থেকে থাকেন তবে কোন সমস্যা হবে না আশা করছি।

টুরিস্ট ভিসার জন্য ছবি প্রয়োজন সদ্য তোলা মোট কথা যেন আপনার বর্তমান চেহেরার সাথে মিল থাকে। ছবি তোলার সময় অবশ্যই কালার পোষাক হতে হবে। চশমা, ক্যাপ ও টুপি ছাড়া। ব্যাকগ্রাউন্ড সাদা ও ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট আবশ্যক। 

টুরিস্ট ভিসায় ইউরোপ সাইড এপ্লাই করতে হলে নুন্যতম ৫-০৮ টি দেশ ঘুরা থাকা লাগবে। নিয়মিত তিন বছরের ট্যাক্স রিটার্ন থাকতে হবে। ব্যাংক ব্যালেন্স কমপক্ষে ১২-২০ লাখ+ দরকার। নিয়মিত ব্যাংকে বাল্ক এমাউন্ট ট্রানজেকশন ভালো দিক। প্রফেশনাল প্রুফ স্ট্রং হতে হবে। 

টুরিস্ট ভিসার জন্য সাধারনত আইডি মুখ্য বিষয় নয়। সুতরাং আপনার পাসপোর্ট এর সাথে বাকি ফিনানসিয়াল ডকুমেন্ট ও প্রফেশনাল ডকুমেন্ট মিল থাকলে সমস্যা হবে না।

টুরিস্ট ভিসায় দেশ ভ্রমনে মেয়েদের ক্ষেত্রে সাথে অভিভাবক জরুরী না হয় ভিসা হলেও ইমিগ্রেশন অনেক ঝামেলা করে। মেয়ে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্বামী যদি কোন দেশে অবস্থান করে সেখানে যাওয়া সহজ কিন্তু অন্য যে  কোন দেশে একা যাওয়া কঠিন। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিন্ন কথা। তবে নিজ পরিবারের মা-বাবা অথবা সন্তান নিয়ে সে ভ্রমন ভিসায় ভ্রমন করতে পারে।

টুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রার্থী ছাত্র/ছাত্রী হলে পিতা বা মাতার প্রফেশনাল প্রুফ ও ফিনানসিয়াল ডকুমেন্ট প্রদান করবেন পূর্ণ। সাথে নিজের ছাত্রত্ব প্রমান স্বরুপ: এনওসি, রেজিঃ কার্ড, এডমিট কার্ড, মার্কশিট, সেলারী স্লিপ। 

Download Our App!

বিশ্বের যেখানেই থাকুন, Jakwan Travels থাকবে আপনার পাশে!

Our Latest News

A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradise

Independent Opinion

আপনার মতামত দিন

উপরোক্ত বিষয় গুলোর ভিতরে বা বাইরে আপনার কোন প্রশ্ন থাকলে জানান।

Scroll to Top