Jakwan Travels

China Visa

চায়না ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🇨🇳

চায়না ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ-

  • পাসপোর্ট (কমপক্ষে ৮ মাসের মেয়াদ সম্পন্ন)।
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে)। পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে (জিডি কপি সাথে অবশ্যই অনুবাদসহ নোটারী করা হতে হবে)।
  • ছবি দুই কপি 33mm x 48mm সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।
  • ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ৬ মাসের লেনদেন। অবশ্যই প্রতি মাসে ধারাবাহিক লেনদেন থাকতে হবে।
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (সচ্ছলতা সনদ) — সর্বনিম্ন ৩ লাখ টাকা ব্যালেন্স থাকতে হবে।
  • টিন সার্টিফিকেট।
  • পেশাগত প্রমাণঃ ব্যবসায়ী = ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, লেটারহেড প্যাড; চাকুরীজীবী = এনওসি, আইডি কার্ড, স্যালারি সনদ; ছাত্র/ছাত্রী = এনওসি, আইডি কার্ড; গৃহিণী = স্বামীর যাবতীয় ডকুমেন্ট; অবসরপ্রাপ্ত হলে (নিচে পড়ুন)।
  • রিটার্ন বিমান টিকেট ও হোটেল বুকিং কনফার্মড লাগবে।
  • নোট: ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা নোটারী কপি। [স্বামী-স্ত্রীর ভিসার ক্ষেত্রে]
Photo Size Rules

চায়না ক্যান্টন ফেয়ার বিজনেস ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ-

  • পাসপোর্ট (কমপক্ষে ৮ মাসের মেয়াদ সম্পন্ন)।
  • ছবি দুই কপি 33mm x 48mm সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।
  • পেশাগত প্রমাণঃ ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড।
  • প্রসেসিং ফিঃ ৩,০০০৳ ও এম্বাসি ভিসা ফিঃ ৬,৯২০৳।
  • ২০২২ সালের পর সিঙ্গাপুর বা মালয়েশিয়া ভ্রমণ করে থাকলে অবশ্যই ভিসা কপি দিবেন।
Business Visa Details

ভিসা ফি (ট্যুরিস্ট ও অন্যান্য)

• 1st time Tourist (Interview Need) – BDT: 11,500/-
• 2nd time Tourist / Singapore-Malaysia traveled after 2022 (No Interview) – BDT: 11,000/-
• Double Entry (Tourist) – BDT: 16,000/-
• 1 Year Multiple (Tourist) – BDT: 28,000/-
• 2 Year Multiple (Business, with Canton Fair Invitation) – BDT: 22,000/-

* Singapore বা Malaysia ভিসায় ২০২২ সালের পর ভ্রমণ থাকলে কোনো ইন্টারভিউ লাগবে না।

ডেলিভারির সময়

১০-১৫ কর্মদিবস

ভিসার মেয়াদ

২ মাস ডাবল/সিঙ্গেল

China Visa Video 1
China Visa Video 2

আসসালামু আলাইকুম!

চায়না ভিসা নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। আমরা আছি আপনার সেবায়।

বিশ্বস্ত সেবা দ্রুত সাপোর্ট নিশ্চিত কনফার্মেশন

আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ

পেশাগত প্রমাণপত্র (Profession Documents)

ব্যবসায়ী হলে:-

  • ট্রেড লাইসেন্স নবায়নকৃত (ইংরেজী অনুবাদ ও নোটারী)।
  • ভিজিটিং কার্ড।
  • লেটারহেড প্যাড।

চাকুরীজীবী হলে:-

  • NOC/প্রত্যয়নপত্র — বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
  • GO/প্রত্যয়নপত্র — সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
  • অফিসিয়াল আইডি কার্ড।
  • বেতন সনদ ও বেতন প্রদানের প্রমাণপত্র।
  • বিএমডিসি সনদ — ডাক্তার হলে।
  • বার কাউন্সিল সনদ — উকিল হলে।
  • অবসরের ডকুমেন্ট — অবসরপ্রাপ্ত হলে।

ছাত্র/ছাত্রী হলে:-

  • প্রাতিষ্ঠানিক আইডি কার্ড।
  • প্রত্যয়নপত্র — স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের।
  • বেতন রশিদ ও রেজিঃ কার্ড।
  • জন্ম সনদ — শিশু বা নাবালক হলে।

গৃহিণী হলে:-

  • গৃহিণী হলে তার স্বামীর পেশার ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ/পাসপোর্ট প্রদান করবেন।

দিনমজুর হলে:-

  • কৃষক হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ প্রদান করবেন।
  • অন্যান্য দিনমজুর হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ প্রদান করবেন।
নোটঃ- ভিসা ফি বা প্রসেসিং ফি যেকোনো সময় বিনা নোটিশে পরিবর্তন হতে পারে। ভিসা প্রদান করা না করার অধিকার একমাত্র দূতাবাস সংরক্ষণ করে।
নোটঃ- এম্বাসিতে যাওয়ার প্রয়োজন নেই।
✕
Scroll to Top