জেলা বায়োমেট্রিক ফিঙ্গার তথ্য

✅ ফিঙ্গার সম্পন্ন হয়েছে কিনা যাচাই

  • বিএমইটি অ্যাকাউন্টে লগইন করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করুন।
  • কার্ডে Bio Finger = Completed লেখা থাকলে আপনার ফিঙ্গার সম্পন্ন হয়েছে। Not Completed দেখালে পুনরায় জেলা অফিসে যোগাযোগ করুন।
  • দালাল বা এজেন্টের মুখের কথায় নির্ভর না করে নিজে অনলাইনে যাচাই করে নিন।

🖐 জেলা ফিঙ্গার কী ও কখন লাগে

  • বিএমইটি রেজিস্ট্রেশনের পর নিজ জেলার জনশক্তি অফিস থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়।
  • ফিঙ্গার সম্পন্ন না হলে ম্যানপাওয়ার/বিএমইটি ক্লিয়ারেন্স হবে না, অর্থাৎ বৈধভাবে বিদেশ যাওয়া সম্ভব নয়।
  • ফিঙ্গার দিতে হবে কর্মীকে নিজে সশরীরে — অন্য কারও মাধ্যমে হয় না।
  • এটি ভিসা/কোম্পানি ভিত্তিক। নতুন ভিসা বা কোম্পানি হলে পুনরায় প্রয়োজন হতে পারে।
  • কোনো কোনো দেশের ক্ষেত্রে এই জেলা ফিঙ্গার ছাড়াও সংশ্লিষ্ট দূতাবাস বা ভিএফএস-এ আলাদা বায়োমেট্রিক দিতে হয়।

📄 প্রয়োজনীয় ডকুমেন্ট

❖ জেলা ফিঙ্গার দিতে প্রয়োজনীয় ডকুমেন্টঃ-

  • পাসপোর্ট এর কালার কপি। অরিজিনাল হলে ভালো।
  • ভিসা কপি/ আইপি কপি, ইউরোপ হলেঃ- অফার লেটার, ইনভাইটেশন কপি।
  • বিএমইটি রেজিস্ট্রেশন কপি।
  • ট্রেনিং-এ ভর্তি হয়েছে সেই কপি।

📍 ফিঙ্গার অফিসের ঠিকানা

✪ মুন্সীগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- বোগদাদিয়া প্লাজা, ৪র্থ তলা, পুরোনো দর্পণা হল, সুপার মার্কেট থেকে নদীর পাড় যাওয়ার রাস্তায়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।

✪ নারায়ণগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- চাষাঢ়া, নারায়ণগঞ্জ।

গুরুত্বপূর্ণ নোট — বিএমইটি সংক্রান্ত যেকোনো সমস্যায়

Scroll to Top