অফলোড নিষ্পত্তিতে করণীয়

পরামর্শ ও আইনি গাইডলাইন
পরামর্শঃ অফলোড নিষ্পত্তির জন্য মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) অফিসে যান। প্রথমে ১০৬ নং রুমে এডিশনাল এস.পি (Additional SP)-এর সাথে দেখা করুন। তিনি সমাধান করে দিলে ভালো, না হলে ২য় তলায় ২০২ নং রুমে সরাসরি এস.পি (SP)-এর সাথে দেখা করুন। কোনো দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে নয় — নিজে উপস্থিত হয়ে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই বিষয়টি তুলে ধরুন।
* রুম নম্বর আমাদের সর্বশেষ জানা তথ্য অনুযায়ী; অফিসে রদবদল হলে বদলাতে পারে, তাই গেটে/রিসেপশনে একবার নিশ্চিত হয়ে নিন। এসবি অফিস (মালিবাগ, ঢাকা-১২১৭) ফোন: 01320-009998, 02-44070374
* রুম নম্বর আমাদের সর্বশেষ জানা তথ্য অনুযায়ী; অফিসে রদবদল হলে বদলাতে পারে, তাই গেটে/রিসেপশনে একবার নিশ্চিত হয়ে নিন। এসবি অফিস (মালিবাগ, ঢাকা-১২১৭) ফোন: 01320-009998, 02-44070374
সাথে নিন: মূল পাসপোর্ট, এয়ার টিকেট, ভিসা কপি, জাতীয় পরিচয়পত্র, ভ্রমণের উদ্দেশ্যের প্রমাণ (হোটেল বুকিং / ইনভাইটেশন / অফিসের NOC / ব্যাংক স্টেটমেন্ট — যেটি প্রযোজ্য) এবং অফলোড নিষ্পত্তির অনুরোধ জানিয়ে একটি লিখিত আবেদন।
সব কাগজ অবশ্যই আসল ও সঠিক হতে হবে। ভুয়া বা অসঙ্গতিপূর্ণ কোনো কাগজ জমা দেবেন না — এতে সমস্যা আরও জটিল হয় এবং আইনি ঝুঁকি তৈরি হয়।
সাহস ও আত্মবিশ্বাস রাখুন। ভদ্রভাবে কিন্তু স্পষ্ট করে আপনার ভ্রমণের উদ্দেশ্য ও কাগজপত্র তুলে ধরুন। সব কাগজ সঠিক থাকলে এবং নিজে উপস্থিত হয়ে বিষয়টি বোঝাতে পারলে সমাধানের সম্ভাবনা অনেক বেশি।
“বেআইনি অফলোড” – আপনার অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই!
প্রতিদিন অনেক বাংলাদেশি যাত্রী বৈধ পাসপোর্ট, ভিসা, টিকেট থাকা সত্ত্বেও ইমিগ্রেশনে আটকে যান – যাকে বলে Offload!
বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আইনগত ও যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বিদেশযাত্রায় বাধা দেওয়া নাগরিক অধিকারের গুরুতর প্রশ্ন। এমন ঘটনায় হাইকোর্ট ২০২৬ সালেই একাধিক রিটে রুল জারি করেছে।
কেন অফলোড বেআইনি?
- সংবিধান Article 36 – আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বিদেশে যাওয়া ও দেশে ফেরার অধিকার আছে।
- Article 31 ও 32 – ব্যক্তিস্বাধীনতা ও আইনের আশ্রয় পাওয়ার অধিকার সুরক্ষিত।
- বৈধ নথি থাকা সত্ত্বেও অফলোড মানে Fundamental Rights Violation।
আইন কী বলে?
- দণ্ডবিধি ধারা 166 – কারও ক্ষতির উদ্দেশ্যে সরকারি কর্মচারী আইন অমান্য করলে সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়।
- দণ্ডবিধি ধারা 220 – ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আইনবিরোধী জেনেও কাউকে আটক রাখলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়।
- সংবিধান Article 102 – নাগরিক সরাসরি হাইকোর্টে রিট করতে পারেন এবং ক্ষতিপূরণ চাইতে পারেন।
নাগরিকের করণীয় (Step by Step)
- প্রমাণ সংগ্রহ করুন – বোর্ডিং পাস, টিকেট, ভিসা, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, সাক্ষীর তথ্য।
- অভিযোগ করুন –
• শিফট ইনচার্জ/ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ দিন।
• ইমিগ্রেশন পুলিশের অনলাইন অভিযোগ ফর্মে অভিযোগ দিন: immi.specialbranch.gov.bd — প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ পাঠান।
• বিমানবন্দরে হয়রানির শিকার হলে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে জানান: 01304-050603 / airport.magistrate.bd@gmail.com - মামলা করুন – আইনজীবীর পরামর্শ নিয়ে ধারা 166 ও 220 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে।
- হাইকোর্টে রিট করুন – Mandamus, Certiorari, Compensation দাবি করতে পারবেন।
- মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহায়তা নিন – ASK, BLAST, HRPB ইত্যাদি।
❖ কী দাবি করা যায়?
- বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা
- ভবিষ্যতে নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করা
- ক্ষতিগ্রস্ত যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণ
❖ আমাদের দাবি
- ইমিগ্রেশনে স্বচ্ছতা ও জবাবদিহি
- নাগরিক অধিকার রক্ষা
- হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করা
কারণ – ইমিগ্রেশন আমাদের নিরাপত্তার জন্য, হয়রানির জন্য নয়!
ℹ️ এই পেজের তথ্য সাধারণ সচেতনতার জন্য, এটি আইনি পরামর্শ নয়। মামলা বা রিট করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিন।
ভিডিও গাইডলাইন
বাস্তব কেস ও এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নোটিস


যেকোনো ভ্রমণ সহায়তায় আমরা আছি পাশে
Jakwan Travels (Government Approved, License: 0016171)
শাহজালাল সিকদার সুপার মার্কেট, বেতকা চৌরাস্তা, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ
+880 1622-339261 (WhatsApp)
+880 1929-222954
info@jakwanbd.com