Mongolia Tourist e-Visa
মঙ্গোলিয়া ই-ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🇲🇳
ভিসা প্রসেসিংয়ের পূর্বে সকল ডকুমেন্টের নাম, বানান এবং তথ্য পাসপোর্টের সাথে হুবহু মিল আছে কিনা যাচাই করে নিন।
Required Document List
- পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ সম্পন্ন এবং কমপক্ষে ২টি খালি পৃষ্ঠা)।
- পুরাতন পাসপোর্ট (যদি থাকে)। হারিয়ে গেলে জিডি কপি অনুবাদসহ নোটারী করা হতে হবে।
- ছবি দুই কপি (35 mm X 45 mm) সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট।
- ব্যাংক স্টেটম্যান্ট সর্বশেষ ৬ মাসের লেনদেন — লেনদেনের গ্যাপ থাকলে গ্রহণযোগ্য হবে না।
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (স্বচ্ছলতা সনদ) — কমপক্ষে ২–৩ লক্ষ টাকা ব্যালেন্স থাকলে ভালো।
- হোটেল বুকিং বা থাকার প্রমাণ (Proof of Accommodation)।
- রিটার্ন বা অনওয়ার্ড এয়ার টিকেট (Return / Onward Ticket)।
- পেশাগত প্রমানপত্র (নিচের তালিকা অনুযায়ী দেখুন )।
- টিন (TIN) এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট (যদি থাকে)।
- সন্তান যদি ৫ বছরের নিচে হয় তবে জন্ম সনদ (বাংলা ও ইংলিশ)।
- সন্তান যদি ৫ বছরের ঊর্ধ্বে হয় তবে জন্ম সনদ (বাংলা ও ইংলিশ) এর সাথে স্টুডেন্ট আইডি ও এনওসি (NOC)।
✪ নোট ফ্যামিলি ভিসার ক্ষেত্রে: স্বামী-স্ত্রীর একসাথে আবেদনের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা নোটারী কপি বাধ্যতামূলক।
ভিসা ও প্রসেসিং ফি (সব মিলিয়ে)
৳৯,৫০০
সরকারি ভিসা ফি + Jakwan প্রসেসিং চার্জসহ।ডলারের দামের সাথে সামান্য পরিবর্তন হতে পারে।
ডেলিভারির সময়
৩-৭ কর্ম দিবস
এন্ট্রি টাইপ
সিঙ্গেল এন্ট্রি
মেয়াদ ও অবস্থান
অবস্থান ৩০ দিন | ভিসা মেয়াদ ১৫০ দিন
আবেদন যেভাবে হয়
মঙ্গোলিয়ার ভিসা অনলাইন ই-ভিসা (evisa.mn) মাধ্যমে হয় — দূতাবাসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। Jakwan Travels আপনার সম্পূর্ণ আবেদন সঠিকভাবে পূরণ ও সাবমিট করে দেয়, যাতে ভুলের কারণে আবেদন বাতিল না হয়।
জরুরি নিয়ম: মঙ্গোলিয়ায় পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক (সাধারণত আপনার হোটেল এটি করে দেয়)।
আসসালামু আলাইকুম!
মঙ্গোলিয়া ভিসা নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। আমরা আছি আপনার সেবায়।
বিশ্বস্ত সেবা
দ্রুত সাপোর্ট
সঠিক আবেদন
আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ
পেশাগত প্রমাণপত্র (Profession Documents)
ব্যবসায় হলে:
- নবায়নকৃত ট্রেড লাইসেন্স (ইংরেজী অনুবাদ ও নোটারী)
- কোম্পানির অফিশিয়াল ভিজিটিং কার্ড
- কোম্পানির অফিশিয়াল লেটারহেড প্যাড
চাকুরীজীবী হলে:
- NOC/প্রত্যয়নপত্র (বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
- GO/প্রত্যয়নপত্র (সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
- অফিসিয়াল আইডিকার্ড (ID Card)
- বেতন সনদ ও বেতন প্রদানের প্রমানপত্র (Salary Slip)
- BMDC সনদ (ডাক্তার হলে) / বার কাউন্সিল সনদ (উকিল হলে)
- অবসর গ্রহণের অফিশিয়াল ডকুমেন্ট (অবসরপ্রাপ্ত হলে)
ছাত্র/ছাত্রী হলে:
- প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ড
- স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র
- সর্বশেষ সেমিস্টার বা মাসের বেতন রশিদ ও রেজিঃ কার্ড
- জন্ম সনদ কপি (নাবালক বা শিশুর ক্ষেত্রে)
গৃহীনি হলে:
- স্বামীর পেশাগত প্রমাণপত্র ও আয়ের উৎস
- স্বামীর ব্যাংক স্টেটম্যান্ট ও ব্যাংক সলভেন্সি
- গৃহীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্ট
দিনমজুর / কৃষক হলে:
- কৃষক হলে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
- অন্যান্য দিনমজুর হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
না। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা-ফ্রি বা ভিসা-অন-অ্যারাইভাল নেই। ভ্রমণের আগে অবশ্যই ই-ভিসা (evisa.mn) নিতে হবে।
সাধারণত ৩ কর্মদিবসে ই-ভিসার সিদ্ধান্ত আসে। তবে ডকুমেন্ট যাচাই ও পিক-সিজনের কারণে আমরা নিরাপদভাবে ৩–৭ কর্মদিবস সময় ধরে থাকি।
এটি সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। ভিসা ইস্যুর তারিখ থেকে ১৫০ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য, এবং মঙ্গোলিয়ায় সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করা যায়।
ই-ভিসা সাধারণত বাড়ানো যায় না (non-extendable)। তবে মঙ্গোলিয়ায় থাকা অবস্থায় নির্দিষ্ট শর্তে ইমিগ্রেশন এজেন্সিতে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪ দিন আগে আবেদন করলে কিছু ক্ষেত্রে বাড়ানো সম্ভব হয়।
সরকারি ভিসা ফি অফেরতযোগ্য — পেমেন্ট সম্পন্ন হলে ভিসা ইস্যু হোক বা না হোক, দূতাবাসের নিয়ম অনুযায়ী তা ফেরত পাওয়া যায় না। আবেদনের আগে সব তথ্য সঠিক আছে কিনা তাই আমরা যাচাই করে নিই।
হ্যাঁ। প্রত্যেক বিদেশি ভ্রমণকারীকে মঙ্গোলিয়ায় পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে ইমিগ্রেশন এজেন্সিতে রেজিস্ট্রেশন করতে হয়। হোটেল বা ট্যুর ক্যাম্পে থাকলে সাধারণত তারাই এই রেজিস্ট্রেশন করে দেয়।
না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে (ই-ভিসা) সম্পন্ন হয়। আপনি শুধু প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের কাছে জমা দিলেই Jakwan Travels আপনার আবেদন সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দেয়।
মঙ্গোলিয়ার দর্শনীয় স্থান সমূহ
Ulaanbaatar
Genghis Khan Statue
Gobi Desert
Terelj National Park
নোটঃ- ভিসা ফি বা প্রসেসিং ফি ডলারের বিনিময় হার ও দূতাবাসের সিদ্ধান্তে যে কোন সময় বিনা নোটিশে পরিবর্তন হতে পারে। ভিসা প্রদান করা না করার অধিকার একমাত্র মঙ্গোলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ (Immigration Agency of Mongolia) সংরক্ষন করে।