শেনজেন ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🇪🇺
একটি শেনজেন ভিসা দিয়ে ইউরোপের ২৯টি দেশে ভ্রমণ করা যায়। আবেদনের পূর্বে সকল ডকুমেন্টের তথ্য পাসপোর্টের সাথে হুবহু মিল আছে কিনা যাচাই করে নিন।
Required Document List
- পূরণকৃত ও স্বাক্ষরিত শেনজেন ভিসা আবেদন ফরম (Type C)।
- পাসপোর্ট (কমপক্ষে ৩ মাসের মেয়াদ ভ্রমণ শেষের পরও থাকতে হবে, ২টি খালি পৃষ্ঠা)।
- পুরাতন পাসপোর্ট ও পূর্ববর্তী সকল ভিসার কপি।
- ছবি দুই কপি (35 mm X 45 mm) সাদা ব্যাকগ্রাউন্ড, সাম্প্রতিক, ল্যাব প্রিন্ট।
- ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স (বাধ্যতামূলক) — সম্পূর্ণ শেনজেন এলাকায় বৈধ, কমপক্ষে €৩০,০০০ কভারেজ।
- কভার লেটার — ভ্রমণের উদ্দেশ্য, তারিখ ও কোন কোন দেশে যাবেন তার বিবরণসহ।
- কনফার্মড রিটার্ন এয়ার টিকেট বুকিং ও বিস্তারিত ট্রাভেল আইটেনারারি।
- সম্পূর্ণ হোটেল বুকিং (পুরো ভ্রমণকালের থাকার প্রমাণ)।
- ব্যাংক স্টেটম্যান্ট সর্বশেষ ৬ মাসের — লেনদেনের গ্যাপ থাকলে গ্রহণযোগ্য হবে না।
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও পর্যাপ্ত তহবিলের প্রমাণ।
- সম্পদ মূল্যায়ন (Asset Valuation) — জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদের প্রতিবেদন।
- পেশাগত প্রমানপত্র (নিচের তালিকা অনুযায়ী দেখুন )।
- টিন (TIN) এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট (যদি থাকে)।
- ফ্যামিলি টাই প্রুফ (Family Tie Proof):
- ফ্যামিলি সার্টিফিকেট (Family Certificate)।
- ফ্যামিলি সিভিল আইডি — জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন (Birth ID)।
- নিকাহনামা / ম্যারেজ সার্টিফিকেট (বিবাহিত হলে)।
- নাবালক সন্তানের ক্ষেত্রে জন্ম সনদ (বাংলা ও ইংলিশ) ও পিতা-মাতার সম্মতিপত্র।
- স্কুল-পড়ুয়া সন্তানের ক্ষেত্রে জন্ম সনদের সাথে স্কুল থেকে এনওসি (NOC) ও স্টুডেন্ট আইডি।
ভিসা ও প্রসেসিং ফি (সব মিলিয়ে)
৳৩০,০০০
সরকারি ফি (€90) + VFS ফি + Jakwan সার্ভিস চার্জসহ। প্রতি আবেদনকারীর জন্য আলাদা।বাধ্যতামূলক ট্রাভেল ইন্স্যুরেন্স ও বিনিময় হার অনুযায়ী পরিবর্তন হতে পারে।
ডেলিভারির সময়
১৫–৩০ কর্ম দিবস
কভারেজ
২৯টি দেশ
অবস্থানের মেয়াদ
১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন
আবেদন যেভাবে হয়
শেনজেন ভিসার আবেদন যে দেশে যাচ্ছেন সেই দেশের দূতাবাস বা তাদের নির্ধারিত VFS/BLS সেন্টারে জমা দিতে হয়। ঢাকায় কিছু দেশের দূতাবাস সরাসরি আবেদন নেয়, বাকিরা VFS Global-এর মাধ্যমে নেয়। যে দেশের ঢাকায় দূতাবাস নেই, তার আবেদন সাধারণত নয়াদিল্লি হয়ে যায়। Jakwan Travels আপনার সম্পূর্ণ ফাইল প্রস্তুত করে সঠিক দূতাবাসে প্রসেস করিয়ে দেয়।
আসসালামু আলাইকুম!
শেনজেন ভিসা নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। আমরা আছি আপনার সেবায়।
আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ
পেশাগত প্রমাণপত্র (Profession Documents)
ব্যবসায় হলে:
- নবায়নকৃত ট্রেড লাইসেন্স (ইংরেজী অনুবাদ ও নোটারী)
- কোম্পানির অফিশিয়াল ভিজিটিং কার্ড
- কোম্পানির অফিশিয়াল লেটারহেড প্যাড
চাকুরীজীবী হলে:
- NOC/প্রত্যয়নপত্র (বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
- GO/প্রত্যয়নপত্র (সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
- অফিসিয়াল আইডিকার্ড (ID Card)
- বেতন সনদ ও বেতন প্রদানের প্রমানপত্র (Salary Slip)
- BMDC সনদ (ডাক্তার হলে) / বার কাউন্সিল সনদ (উকিল হলে)
- অবসর গ্রহণের অফিশিয়াল ডকুমেন্ট (অবসরপ্রাপ্ত হলে)
ছাত্র/ছাত্রী হলে:
- প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ড
- স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র
- সর্বশেষ সেমিস্টার বা মাসের বেতন রশিদ ও রেজিঃ কার্ড
- জন্ম সনদ কপি (নাবালক বা শিশুর ক্ষেত্রে)
গৃহীনি হলে:
- স্বামীর পেশাগত প্রমাণপত্র ও আয়ের উৎস
- স্বামীর ব্যাংক স্টেটম্যান্ট ও ব্যাংক সলভেন্সি
- গৃহীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্ট
দিনমজুর / কৃষক হলে:
- কৃষক হলে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
- অন্যান্য দিনমজুর হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
শেনজেনভুক্ত ২৯টি দেশ
একটি শেনজেন ভিসা দিয়ে নিচের যেকোনো দেশে অভ্যন্তরীণ সীমান্ত পরীক্ষা ছাড়াই ভ্রমণ করা যায় (Bulgaria ও Romania ২০২৫ সালে যুক্ত হয়েছে)।
বাংলাদেশে শেনজেন দূতাবাস
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ঢাকায় ৭টি শেনজেন সদস্য দেশের নিজস্ব দূতাবাস রয়েছে। বাকি দেশগুলোর আবেদন সাধারণত অন্য দেশের প্রতিনিধিত্ব বা নয়াদিল্লির দূতাবাস হয়ে জমা হয়।
ঢাকায় দূতাবাস আছে যাদের:
জার্মানি
Madani Avenue, Baridhara
ফ্রান্স
ঢাকায় দূতাবাস + VFS
ইতালি
Gulshan, Dhaka + VFS
নেদারল্যান্ডস
Road 90, Gulshan 2
সুইডেন
Gulshan, Dhaka
ডেনমার্ক
Gulshan 2, Dhaka
নরওয়ে
Baridhara, Dhaka
ঢাকায় দূতাবাস নেই যাদের:
স্পেন
প্রতিনিধিত্ব / নয়াদিল্লি হয়ে
অস্ট্রিয়া
প্রতিনিধিত্ব / নয়াদিল্লি হয়ে
গ্রিস
প্রতিনিধিত্ব / নয়াদিল্লি হয়ে
সুইজারল্যান্ড
প্রতিনিধিত্ব / নয়াদিল্লি হয়ে
দেশভেদে ডকুমেন্টের মূল পার্থক্য
শেনজেন ভিসার মূল ডকুমেন্ট সব দেশের জন্য একই। তবে দূতাবাসভেদে কিছু ছোট পার্থক্য থাকে — নিচে সাধারণ উদাহরণ দেওয়া হলো (সর্বশেষ চেকলিস্ট আমরা যাচাই করে দিই):
আবেদন ফরম
- জার্মানি — অনলাইন "Videx" ফরমে পূরণ করতে হয়
- অন্যান্য দেশ — নিজস্ব অনলাইন বা কাগজের ফরম
আগাম আবেদনের সময়
- বেশিরভাগ দেশ — ভ্রমণের ৬ মাস আগে পর্যন্ত
- ইতালি — সাধারণত সর্বোচ্চ ৩ মাস আগে
জমা দেওয়ার স্থান
- কিছু দূতাবাস — সরাসরি কনস্যুলেটে
- বেশিরভাগ — VFS Global / BLS-এর মাধ্যমে
ইন্স্যুরেন্স ও অতিরিক্ত
- ট্রাভেল ইন্স্যুরেন্স সব দেশেই বাধ্যতামূলক (€৩০,০০০+)
- কিছু দূতাবাস অতিরিক্ত স্পন্সর/আইটেনারারি চায়