Jakwan Travels

South Africa Tourist Visa

দক্ষিণ আফ্রিকা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🇿🇦

ভিসা প্রসেসিংয়ের পূর্বে সকল ডকুমেন্টের নাম, বানান এবং তথ্য পাসপোর্টের সাথে হুবহু মিল আছে কিনা যাচাই করে নিন।

Required Document List

  • পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ সম্পন্ন এবং কমপক্ষে ২টি খালি পৃষ্ঠা)।
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে)। হারিয়ে গেলে জিডি কপি অনুবাদসহ নোটারী করা হতে হবে।
  • ছবি দুই কপি (35 mm X 45 mm) সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট (৬ মাসের বেশি পুরনো নয়)।
  • কভার লেটার (Cover Letter) — Visa Officer, South African High Commission, New Delhi বরাবর, ভ্রমণের উদ্দেশ্য ও খরচ বহনকারীর তথ্যসহ।
  • ব্যাংক স্টেটম্যান্ট সর্বশেষ ৬ মাসের লেনদেন — লেনদেনের গ্যাপ থাকলে গ্রহণযোগ্য হবে না।
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (স্বচ্ছলতা সনদ) — পর্যাপ্ত ব্যালেন্স থাকা জরুরি।
  • রিটার্ন এয়ার টিকেট বুকিং ও সম্পূর্ণ ট্রাভেল আইটেনারারি।
  • হোটেল বুকিং বা থাকার প্রমাণ (Proof of Accommodation)।
  • ট্রাভেল/হেলথ ইন্স্যুরেন্স (দৃঢ়ভাবে সুপারিশকৃত)।
  • পেশাগত প্রমানপত্র (নিচের তালিকা অনুযায়ী দেখুন )।
  • টিন (TIN) এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট (যদি থাকে)।
  • নাবালক সন্তানের ক্ষেত্রে জন্ম সনদ (পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত, বাংলা ও ইংলিশ)।
  • স্কুল-পড়ুয়া সন্তানের ক্ষেত্রে জন্ম সনদের সাথে স্কুল থেকে এনওসি (NOC) ও স্টুডেন্ট আইডি।
✪ নোট ফ্যামিলি ভিসার ক্ষেত্রে: স্বামী-স্ত্রীর একসাথে আবেদনের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা নোটারী কপি বাধ্যতামূলক।

ভিসা ও প্রসেসিং ফি (সব মিলিয়ে)

৳১৬,০০০

সরকারি ফি + VFS ফি + ইন্ডিয়া প্রসেসিং + Jakwan সার্ভিস চার্জসহ।
ডলার/রুপির বিনিময় হার ও VFS চার্জ অনুযায়ী পরিবর্তন হতে পারে।

ডেলিভারির সময়

১৫+ কর্ম দিবস

এন্ট্রি টাইপ

সিঙ্গেল এন্ট্রি

মেয়াদ ও অবস্থান

অবস্থান সর্বোচ্চ ৯০ দিন (Visitor Visa)

আবেদন যেভাবে হয়

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো দূতাবাস নেই। তাই সকল বাংলাদেশি আবেদন ভারতের নয়াদিল্লিতে VFS Global সেন্টার হয়ে South African High Commission, New Delhi-তে জমা হয়। Jakwan Travels আপনার সম্পূর্ণ ডকুমেন্ট প্রস্তুত করে সঠিকভাবে সেখানে প্রসেস করিয়ে দেয়।

জেনে রাখুন: আবেদন ভারত হয়ে যায় বলে প্রসেসিং সময় তুলনামূলক বেশি লাগে। ভ্রমণের অন্তত ৩–৪ সপ্তাহ আগে আবেদন করা নিরাপদ।

আসসালামু আলাইকুম!

দক্ষিণ আফ্রিকা ভিসা নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। আমরা আছি আপনার সেবায়।

বিশ্বস্ত সেবা দ্রুত সাপোর্ট সঠিক আবেদন

আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ

পেশাগত প্রমাণপত্র (Profession Documents)

ব্যবসায় হলে:

  • নবায়নকৃত ট্রেড লাইসেন্স (ইংরেজী অনুবাদ ও নোটারী)
  • কোম্পানির অফিশিয়াল ভিজিটিং কার্ড
  • কোম্পানির অফিশিয়াল লেটারহেড প্যাড

চাকুরীজীবী হলে:

  • NOC/প্রত্যয়নপত্র (বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
  • GO/প্রত্যয়নপত্র (সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
  • অফিসিয়াল আইডিকার্ড (ID Card)
  • বেতন সনদ ও বেতন প্রদানের প্রমানপত্র (Salary Slip)
  • BMDC সনদ (ডাক্তার হলে) / বার কাউন্সিল সনদ (উকিল হলে)
  • অবসর গ্রহণের অফিশিয়াল ডকুমেন্ট (অবসরপ্রাপ্ত হলে)

ছাত্র/ছাত্রী হলে:

  • প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ড
  • স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র
  • সর্বশেষ সেমিস্টার বা মাসের বেতন রশিদ ও রেজিঃ কার্ড
  • জন্ম সনদ কপি (নাবালক বা শিশুর ক্ষেত্রে)

গৃহীনি হলে:

  • স্বামীর পেশাগত প্রমাণপত্র ও আয়ের উৎস
  • স্বামীর ব্যাংক স্টেটম্যান্ট ও ব্যাংক সলভেন্সি
  • গৃহীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্ট

দিনমজুর / কৃষক হলে:

  • কৃষক হলে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
  • অন্যান্য দিনমজুর হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

না। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো দূতাবাস নেই। সকল বাংলাদেশি আবেদন ভারতের নয়াদিল্লিতে VFS Global হয়ে South African High Commission, New Delhi-তে জমা হয়। Jakwan Travels এই পুরো প্রক্রিয়া আপনার হয়ে সামলে দেয়।
আবেদন ভারত হয়ে যায় বলে সাধারণত ১৫ কর্মদিবস বা তার বেশি সময় লাগতে পারে। ডকুমেন্ট যাচাই বা অতিরিক্ত তথ্য চাইলে সময় আরও বাড়তে পারে। তাই ভ্রমণের অন্তত ৩–৪ সপ্তাহ আগে আবেদন করা নিরাপদ।
এটি একটি Visitor Visa (Sticker Visa), যা সাধারণত পর্যটনের জন্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ দেয়। এন্ট্রির সংখ্যা ও মেয়াদ সম্পূর্ণভাবে দূতাবাসের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
সরকারি ফি ও VFS চার্জ অফেরতযোগ্য — আবেদন জমা হলে ভিসা মঞ্জুর হোক বা না হোক, তা ফেরত পাওয়া যায় না। তাই আমরা আবেদনের আগে সব ডকুমেন্ট সঠিক ও সম্পূর্ণ আছে কিনা যত্নের সাথে যাচাই করে নিই।
কোনো এজেন্সি ভিসা মঞ্জুরের নিশ্চয়তা দিতে পারে না। ভিসা দেওয়া বা না দেওয়া, এবং এন্ট্রি ও মেয়াদের সিদ্ধান্ত একমাত্র দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের। আমরা ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত ও উপস্থাপন করে আপনার সফলতার সম্ভাবনা সর্বোচ্চ রাখার চেষ্টা করি।
কভার লেটারটি The Visa Officer, South African High Commission, New Delhi বরাবর লিখতে হয়। এতে আবেদনকারীর নাম, পদবি, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য এবং খরচ কে বহন করবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
বাধ্যতামূলক না হলেও দৃঢ়ভাবে সুপারিশকৃত, কারণ দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা খরচ অনেক বেশি। জরুরি চিকিৎসা, ব্যাগেজ হারানো বা ভ্রমণজনিত অন্য সমস্যায় এটি সুরক্ষা দেয়। প্রয়োজনে Jakwan Travels ইন্স্যুরেন্স ব্যবস্থা করে দিতে সহায়তা করে।

দক্ষিণ আফ্রিকার দর্শনীয় স্থান সমূহ

Table Mountain

Table Mountain

Cape Town

Cape Town

Kruger National Park

Kruger National Park

Boulders Beach

Boulders Beach

নোটঃ- ভিসা ফি, VFS চার্জ বা প্রসেসিং ফি বিনিময় হার ও দূতাবাসের সিদ্ধান্তে যে কোন সময় বিনা নোটিশে পরিবর্তন হতে পারে। ভিসা প্রদান করা না করার, এন্ট্রি সংখ্যা ও মেয়াদ নির্ধারণের অধিকার একমাত্র দক্ষিণ আফ্রিকা হাইকমিশন, নয়াদিল্লি (High Commission of the Republic of South Africa, New Delhi) সংরক্ষন করে।
Scroll to Top