পবিত্র হজ্জ ২০২৭ 🕋
নিবন্ধন ও প্যাকেজ তথ্য
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হাব (HAAB) ঘোষিত বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ২০২৭ (১৪৪৮ হিজরি)। জাকওয়ান ট্রাভেলসের মাধ্যমে সহজ নিবন্ধন ও সার্বিক সহযোগিতা।
🟢 ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন চলছে!
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন ২৭ জুলাই ২০২৬ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। কোটা পূর্ণ হওয়ার আগেই আসন নিশ্চিত করুন।
সম্ভাব্য হজের তারিখ
১৫ মে ২০২৭
(৯ জিলহজ ১৪৪৮ হি.)
মোট হজযাত্রী কোটা
১,২৭,১৯৮ জন
বিমান ভাড়া ২০২৭
১,৩০,০০০৳
২৪,৮৩০৳ কম!
সৌদি রিয়াল রেট
১ SAR = ৩৩.২০৳
নিবন্ধনের ধাপসমূহ
হজে যেতে হলে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো ধাপ বাদ পড়লে বা সময়সীমা পার হলে নিবন্ধন বাতিল হতে পারে।
প্রাক-নিবন্ধন
৩০,০০০৳ সরকারি ফি
হজে যাওয়ার প্রথম ধাপ। প্রাক-নিবন্ধন করে সিরিয়াল নম্বর সংগ্রহ করতে হয়।
প্রাথমিক নিবন্ধন
৩,৫০,০০০৳ ন্যূনতম জমা
এই অর্থ জমা দিয়ে নিবন্ধিত হওয়া যাবে। এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে মানি রশিদ সংগ্রহ করুন।
২৭ জুলাই – ২৪ সেপ্টেম্বর ২০২৬অবশিষ্ট অর্থ পরিশোধ
প্যাকেজ অনুযায়ী
প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে ই-হজ সিস্টেমে ভাউচার তৈরি করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬PID ও প্রশিক্ষণ
চূড়ান্ত ধাপ
PID গ্রহণের পর হজ প্রশিক্ষণে অংশগ্রহণ, ভিসা প্রসেসিং এবং ফ্লাইট শিডিউল নিশ্চিত করা হয়।
হজ প্যাকেজ ২০২৭ — ৩টি প্যাকেজ
হাব (HAAB) ঘোষিত বেসরকারি ব্যবস্থাপনার সরকার-অনুমোদিত প্যাকেজ। তিনটি প্যাকেজেই কুরবানী অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষ প্যাকেজ
৭,৯১,০৬০৳
সাত লক্ষ একানব্বই হাজার ষাট টাকা বাইশ পয়সা
আবাসন
- মক্কা: হারাম শরীফের বহিঃচত্বর থেকে ৬০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
- মদিনা: মারকাজিয়া এলাকায় ৩০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
- প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জনের আবাসন, এটাচড বাথরুম।
- কক্ষ/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা।
মিনা ও যাতায়াত
- মিনার জোন-৫-এ তাঁবুর অবস্থান।
- মিনা-আরাফায় ‘তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
- মক্কার হোটেল থেকে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।
সাধারণ প্যাকেজ
৫,৯৫,৫৮০৳
পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত আশি টাকা আঠাশ পয়সা
আবাসন
- মক্কা: হারাম শরীফের বহিঃচত্বর থেকে হোটেলের দূরত্ব ১ কি.মি. হতে ১.২ কি.মি.-এর মধ্যে।
- মদিনা: মারকাজিয়া এলাকায় আবাসন।
- প্রতি রুমে সর্বোচ্চ ৫/৬ জনের আবাসন, এটাচড বাথরুম।
- কক্ষ/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা।
মিনা ও যাতায়াত
- মিনার জোন-৫-এ তাঁবুর অবস্থান।
- মিনা-আরাফায় ‘তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
- মক্কার হোটেল থেকে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।
সাশ্রয়ী প্যাকেজ
৫,১৩,৫৪৫৳
পাঁচ লক্ষ তের হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা
আবাসন
- মক্কা: হারাম শরীফের বহিঃচত্বর থেকে হোটেলের দূরত্ব সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে।
- মদিনা: মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকার বাইরে ১০০০ মিটারের মধ্যে আবাসন।
- প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, এটাচড বাথরুম।
- কক্ষ/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা।
বিশেষ সুবিধা ও যাতায়াত
- হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য এসি বাসের (সালাওয়াত) ব্যবস্থা।
- মিনার জোন-৫-এ তাঁবুর অবস্থান, ‘প্যাকেজ-০৩’ ক্যাটাগরির সার্ভিসসহ খাবার সরবরাহ।
- মক্কার হোটেল থেকে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।
আসসালামু আলাইকুম!
হজ নিবন্ধন, প্যাকেজ নির্বাচন বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। কোটা সীমিত, আজই যোগাযোগ করুন।
আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ
প্যাকেজ তুলনা — এক নজরে
মোবাইলে টেবিলটি ডানে-বামে স্ক্রল করে দেখুন।
| বিষয় | ০১ — বিশেষ | ০২ — সাধারণ | ০৩ — সাশ্রয়ী |
|---|---|---|---|
| সর্বমোট মূল্য | ৭,৯১,০৬০.২২৳ | ৫,৯৫,৫৮০.২৮৳ | ৫,১৩,৫৪৫.০৬৳ |
| মক্কা — হারাম থেকে দূরত্ব | ৬০০ মিটারের মধ্যে | ১ – ১.২ কি.মি. | সর্বোচ্চ ৩ কি.মি. |
| মদিনা আবাসন | মারকাজিয়ায় ৩০০ মি. | মারকাজিয়া এলাকায় | সেন্ট্রাল এরিয়ার বাইরে ১০০০ মি. |
| রুমে সর্বোচ্চ জন | ৪/৫ জন | ৫/৬ জন | ৬ জন |
| হারামে যাতায়াত (সালাওয়াত বাস) | — | — | ✅ ৫ ওয়াক্ত এসি বাস |
| মিনা তাঁবু জোন | জোন-৫ | জোন-৫ | জোন-৫ |
| মিনা-আরাফা যাতায়াত | বাস / ট্রেন | বাস / ট্রেন | বাস / ট্রেন |
| খাবার | ✅ অন্তর্ভুক্ত | ✅ অন্তর্ভুক্ত | ✅ অন্তর্ভুক্ত |
| কুরবানি | ✅ অন্তর্ভুক্ত | ✅ অন্তর্ভুক্ত | ✅ অন্তর্ভুক্ত |
| সৌদি পর্বের খরচ | ৬,৩৯,৮৬০.২২৳ | ৪,৪৩,৯৮০.২৮৳ | ৩,৬২,৯৪৫.০৬৳ |
| বাংলাদেশ পর্বের খরচ | ১,৫১,৬০০৳ | ১,৫১,৬০০৳ | ১,৫০,৬০০৳ |
হজের ধাপসমূহ — সম্পূর্ণ গাইড
ইহরাম বাঁধা থেকে বিদায়ী তাওয়াফ পর্যন্ত হজের প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রশিক্ষণে অংশ নিয়ে প্রতিটি ধাপ ভালোভাবে জেনে নিন।
ইহরাম ও নিয়ত
Ihram & Niyyahমিকাত অতিক্রমের পূর্বে ইহরাম পরিধান করে হজের নিয়ত করা এবং তালবিয়া পাঠ শুরু করা।
তাওয়াফ
Tawaf al-Qudumপবিত্র কাবা শরীফের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা (বামদিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে)।
সাঈ
Sa'iসাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার আসা-যাওয়া করা।
মিনায় অবস্থান
Mabit in Minaমিনার তাঁবুতে গমন করে রাত্রিযাপন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।
আরাফায় অবস্থান
Wuquf in Arafahসূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে দোয়া ও ইস্তেগফার করা। এটি হজের প্রধান রুকন।
মুজদালিফায় রাত্রিযাপন
Mabit in Muzdalifahসূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন এবং কংকর সংগ্রহ করা।
বড় জামরায় কংকর
Ramy Jamarat al-Aqabahমিনায় ফিরে শুধুমাত্র বড় শয়তানকে (জামরাতুল আকাবা) সাতটি কংকর নিক্ষেপ করা।
কুরবানি
Qurbani / Hadiপশু কুরবানি করা। ২০২৭ সালে নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক — প্যাকেজে অন্তর্ভুক্ত।
হলক / কসর
Halq / Taqsirমাথা মুণ্ডন করা বা চুল ছোট করা। এরপর ইহরাম খুলে ফেলা যায় (তাহাল্লুল)।
তাওয়াফুল ইফাদা
Tawaf al-Ifadahমক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ ও সাঈ সম্পন্ন করা। এটি হজের ফরজ।
তিন জামরায় কংকর
Ramy — All Jamaratমিনায় অবস্থান করে ছোট, মেজ ও বড় — তিনটি জামরাতেই প্রতিদিন সাতটি করে কংকর নিক্ষেপ করা।
বিদায়ী তাওয়াফ
Tawaf al-Wadaদেশে ফেরার পূর্বে কাবা শরীফের শেষ তাওয়াফ সম্পন্ন করা। এর মাধ্যমে হজ পরিপূর্ণ হয়।
হজযাত্রীদের করণীয় ও সতর্কতা
হাব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।
পাসপোর্ট ও কাগজপত্র
- পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে
- পাসপোর্টে পূর্ণাঙ্গ নাম ব্যবহার করতে হবে (সৌদি ভিসা জটিলতা এড়াতে)
- প্রাক-নিবন্ধনে ব্যবহৃত NID/জন্মনিবন্ধন নম্বর হুবহু লিপিবদ্ধ করতে হবে
- পাসপোর্টের তথ্য পাতা পিন দিয়ে গাঁথা যাবে না বা কোনো ছিদ্র করা যাবে না
- মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে
যোগ্যতা ও প্রস্তুতি
- বয়সসীমা: ১৫ বছরের ঊর্ধ্বে, শারীরিক ও মানসিকভাবে সক্ষম
- সৌদি আরবে ৩০–৪০ দিন এবং মদিনায় ৩–৮ দিন অবস্থান
- নিয়মিত সেবনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী কমপক্ষে ৫০ দিনের সঙ্গে নিতে হবে
- রক্তচাপ, ডায়াবেটিস, ইনসুলিন, নিডিল ইত্যাদি প্রয়োজন অনুযায়ী সঙ্গে রাখুন
- ধর্ম মন্ত্রণালয় ও হাবের প্রশিক্ষণে অবশ্যই অংশগ্রহণ করুন
সতর্কতা — প্রতারণা এড়ান
- এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে বা সরাসরি অফিসে টাকা জমা দিয়ে মানি রশিদ নিন
- মধ্যস্বত্বভোগী, দালাল বা ফড়িয়াদের হাতে কখনো টাকা দেবেন না
- লাইসেন্সবিহীন ব্যক্তি বা সংস্থার লোভনীয় অফারে সাড়া দেবেন না
- বুকিংয়ের আগে এজেন্সির হজ লাইসেন্স যাচাই করে নিন
- প্রত্যেক হজযাত্রীকে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হতে হবে
লাগেজ ও ওজন
- ২৩ কেজি ওজনের ২টি ব্যাগে সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল
- হাত ব্যাগে সর্বোচ্চ ৭ কেজি
- সৌদি থেকে ফেরার সময় ৫ লিটার জমজমের পানি পাওয়া যাবে
- চাল, ডাল, শুটকি, গুড় ইত্যাদি খাদ্যদ্রব্য সৌদি আরবে নেওয়া যাবে না
- রেজিস্টার্ড ডাক্তারের ব্যবস্থাপত্রবিহীন ঔষধ সঙ্গে নেওয়া যাবে না
নিরাপত্তা ও সুবিধা
- সৌদিতে সবসময় গলায় আইডি কার্ড ঝুলিয়ে রাখুন
- সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করুন, দলছুট হবেন না
- ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে
- ৪৫ জন হজযাত্রীর জন্য ১ জন গাইড নিয়োজিত থাকবেন
- চিকিৎসা সেবা, লিফলেট, আইডি কার্ড ও লাগেজ ট্যাগ বিনামূল্যে সরবরাহ
আরও যা জানা দরকার
- হজ সংক্রান্ত সর্বশেষ তথ্য: www.hajj.gov.bd
- প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার কোনো খাতে খরচ বাড়ালে তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে
- হজের সার্বিক খরচ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিধি অনুসরণ করে বৈদেশিক মুদ্রা সাথে নেওয়া যাবে
- মক্কা-মদিনা-জেদ্দা যানবাহন সেবা সৌদি সরকারের দায়িত্বে
- এজেন্সি চাহিদা অনুযায়ী আরও অতিরিক্ত প্যাকেজ নির্ধারণ করতে পারে