Medical Verification Gate

মেডিকেল রিপোর্ট চেক করুন

গামকা মেডিকেলের আগে — প্রয়োজনীয় কাগজপত্র ও ফি

মেডিকেল দিতে যাওয়ার আগে যা যা সাথে নিতে হবে — বিস্তারিত দেখতে ক্লিক করুন

  • গামকা / ওয়াফিদ স্লিপের স্পষ্ট প্রিন্ট কপি।
  • মূল অরিজিনাল পাসপোর্ট এবং সাথে পরিষ্কার এপিঠ-ওপিঠ ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ল্যাব প্রিন্ট ছবি (অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড; তবে ওমান ভিসা/ওমরাহ হলে নীল ব্যাকগ্রাউন্ড লাগবে)।
  • সৌদি আরবের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভিসা নাম্বার, ভিসা ডেট এবং মোফা (MOFA) ভেরিফিকেশন পেপার।
  • কুয়েত ভিসার জন্য অবশ্যই মূল ভিসার অরিজিনাল হার্ড কপি সাথে প্রদর্শন করতে হবে।
Medical Center Processing Fee
সর্বমোট মেডিকেল সেন্টার ফি = ৮,৫০০৳

উল্লেখিত ফি মেডিকেল সেন্টারের নির্ধারিত চার্জ; এর সাথে ওয়াফিদ অনলাইন বুকিং ফি (প্রায় ১০ ডলার) আলাদাভাবে দিতে হয়। সময় ও দেশভেদে ফি পরিবর্তন হতে পারে — সঠিক তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন — ০১৯২৯২২২৯৫৪।

Medical Verification Hub

অনলাইন মেডিকেল রিপোর্ট ডাটাবেজ ডিরেক্টরিঃ-

নিচের তালিকা থেকে আপনার গন্তব্য দেশটি খুঁজে নিন, তারপর "CLICK HERE FOR WEBSITE" বাটনে ক্লিক করে ওয়েবসাইটের চাহিত ঘরগুলো সঠিকভাবে পূরণ করে মেডিকেল রিপোর্ট চেক করুন।

SNCountry NameWebsite GatewayChecked by
01Malaysia 🇲🇾 CLICK HERE FOR WEBSITE Passport
02Saudi Arabia 🇸🇦GCC CLICK HERE FOR WEBSITE Passport
03Kuwait 🇰🇼GCC CLICK HERE FOR WEBSITE Passport
04UAE / Dubai 🇦🇪GCC CLICK HERE FOR WEBSITE Passport
05Bahrain 🇧🇭GCC CLICK HERE FOR WEBSITE Passport
06Oman 🇴🇲GCC CLICK HERE FOR WEBSITE Passport
07Qatar 🇶🇦QVC CLICK HERE FOR WEBSITE QVC Center
08Australia 🇦🇺 CLICK HERE FOR WEBSITE Panel Clinic
09Canada 🇨🇦 CLICK HERE FOR WEBSITE Panel Clinic
10New Zealand 🇳🇿 CLICK HERE FOR WEBSITE Panel Clinic
11USA 🇺🇸 CLICK HERE FOR WEBSITE Panel Clinic

কোন দেশের জন্য মেডিকেল কীভাবে ও কোথায় করবেন

ওয়াফিদ / গামকা মেডিকেল

উপসাগরীয় (GCC) ওয়ার্কার ভিসা
🇸🇦 সৌদি 🇰🇼 কুয়েত 🇦🇪 আমিরাত 🇴🇲 ওমান 🇧🇭 বাহরাইন
  • প্রথমে wafid.com-এ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওয়াফিদ স্লিপ নিতে হবে (আগের গামকা এখন ওয়াফিদ নামে পরিচিত)।
  • শহর অনুযায়ী সিস্টেম নিজেই মেডিকেল সেন্টার নির্ধারণ করে দেয় — নিজে সেন্টার বাছাই করা যায় না।
  • নির্ধারিত সেন্টারে গিয়ে ব্লাড টেস্ট, বুকের এক্স-রে ও ফিজিক্যাল চেকআপ সম্পন্ন করতে হয়।
  • রিপোর্ট সাধারণত ৬০ দিন বৈধ থাকে; ফলাফল অনলাইনেই দেখা যায়।
  • সৌদির ক্ষেত্রে মোফা (MOFA) সম্পন্ন হয়ে গেলে মেডিকেলের মেয়াদ সাধারণত আরও প্রায় ৩০ দিন বাড়ে (অর্থাৎ কার্যত ~৯০ দিন)।
  • একবার ভিসা ইস্যু হয়ে গেলে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণত ইমিগ্রেশনে এ নিয়ে আলাদা জটিলতা হয় না। তবে নিরাপদ থাকতে মেয়াদ থাকতেই ভিসা প্রসেস শেষ করার পরামর্শ দেওয়া হয়।
ওয়াফিদ অ্যাপয়েন্টমেন্ট

কাতার ভিসা সেন্টার (QVC)

শুধু কাতার ওয়ার্কার ভিসা
🇶🇦 কাতার
  • কাতারের মেডিকেল অন্য GCC দেশের মতো ওয়াফিদে নয় — QVC (Qatar Visa Center)-এর মাধ্যমে হয়।
  • এক ছাদের নিচেই বায়োমেট্রিক, মেডিকেল (ব্লাড টেস্ট ও এক্স-রে) এবং চাকরির কন্ট্রাক্ট সাইনিং সম্পন্ন হয়।
  • qatarvisacenter.com-এ VRN (ভিসা রেফারেন্স নাম্বার) দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
  • বাংলাদেশে QVC সেন্টার — ঢাকা ও সিলেট।
ঢাকা QVC: রূপায়ন ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ (১১তম তলা), বাংলা মোটর, রমনা, ঢাকা-১০০০।
📞 +৮৮০ ৯৬৬৬ ৭৭৭ ১০১
QVC অ্যাপয়েন্টমেন্ট

প্যানেল ক্লিনিক মেডিকেল (Panel Physician)

ইমিগ্রেশন / উন্নত বিশ্বের ভিসা
🇦🇺 অস্ট্রেলিয়া 🇨🇦 কানাডা 🇺🇸 যুক্তরাষ্ট্র 🇳🇿 নিউজিল্যান্ড 🇬🇧 যুক্তরাজ্য (প্রযোজ্য ক্ষেত্রে)
  • এসব দেশের ইমিগ্রেশন মেডিকেল ওয়াফিদে হয় না — সংশ্লিষ্ট দেশের অনুমোদিত প্যানেল ক্লিনিক / প্যানেল ফিজিশিয়ানের কাছে করতে হয়।
  • মেডিকেল টেস্টের আগে সংশ্লিষ্ট দূতাবাস/ইমিগ্রেশন থেকে রেফারেন্স/HAP আইডি বা মেডিকেল রিকোয়েস্ট প্রয়োজন হয়।
  • প্রতিটি দেশের নির্দিষ্ট নিয়ম ও অনুমোদিত ক্লিনিক আলাদা — উপরের টেবিলের লিংক থেকে সংশ্লিষ্ট দেশের তথ্য দেখুন।
Scroll to Top

📲 iPhone-এ Jakwan App যোগ করুন

  1. Safari-র নিচে Share বাটনে (□↑) চাপুন
  2. নিচে স্ক্রল করে Add to Home Screen চাপুন
  3. উপরে ডানে Add চাপুন — হয়ে গেল!