আমেল মঞ্জিল, খাদ্দামা ও ছাওয়াক্কাস ভিসা প্রসেস
সৌদি আরব ডোমেস্টিক ও ড্রাইভিং ক্যাটাগরি ভিসার অফিশিয়াল স্ট্যাম্পিং, ওকালা প্রোসেস এবং জনশক্তি ব্যুরো (BMET) ম্যানপাওয়ার স্মার্টকার্ড ক্লিয়ারেন্সের পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন।
🏛️ Package Fee & Timeline
- ভিসা + প্রসেস + ইন্সুরেন্স ফি৳১,৮০,০০০ (পরিবর্তনযোগ্য)
- অফিশিয়াল ডেলিভারি সময়৩০ - ৫০ দিন (এম্বাসির ওপর নির্ভরশীল)
- ভিসা প্রসেসিং সময়কাল৫০ দিন
কফিল ও প্রাথমিক ভিসা প্রয়োজনীয়তা
- ওকালা (Wakala) শর্ত: ওকালা করার জন্য এজেন্সির অফিশিয়াল লাইসেন্স সৌদি আরব পাঠালে ওকালা সম্পন্ন করবেন স্বয়ং কফিল।
- ভিসা নাম্বার এবং স্পেসিফিক আইডি নাম্বার সম্বলিত প্রাইমারী ভিসা কপি জমা দিতে হবে।
- ফাইল ডাউনলোডের পর প্রাথমিক ভিসাটি অনলাইনে প্রপারলি চেক করা হবে।
- কফিলের ন্যাশনাল আইডি (National ID) বা ইকামা কপি, পতাকা ও সচল মোবাইল নাম্বার থাকতে হবে।
- সাফারা মোসান্নাদ (Musaned) এর সার্ভারে সবকিছু অনলাইনে সাবমিট করা হবে এবং সেখান থেকে (সৌদি অফিস) কফিলকে সরাসরি ফোন করা হবে।
- কফিল তার নিজস্ব ব্যাংক একাউন্ট, মোসান্নাদ/ন্যাশনাল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবেন।
- বাধ্যতামূলক ইন্সুরেন্স: মোসান্নাদ রুলস অনুযায়ী ৬০০ রিয়াল ইন্সুরেন্স ফি কফিল দিতে বাধ্য। কফিল সেটিতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত পক্ষ থেকে তা প্রদান করা হয়।
যাত্রীর প্রয়োজনীয় নথিপত্র চেকলিস্ট
- অরিজিনাল পাসপোর্ট কমপক্ষে ১ বছর মেয়াদ সম্পন্ন হতে হবে।
- ছবি ০৮ কপি (জেনুইন ল্যাব প্রিন্ট, সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ড এবং কালো ড্রেস)।
- অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স (Police Clearance) সার্টিফিকেট।
- বিএমইটি (BMET) অনলাইন স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড।
- মেডিকেল শর্ত: গামকা (GAMCA) স্লিপ অনুযায়ী প্রথমে টেস্ট মেডিকেল এবং পরবর্তীতে ফাইনাল মেডিকেল রিপোর্টে সম্পূর্ণ 'ফিট' (Fit) সার্টিফিকেট থাকতে হবে।
- তাসির সেন্টারের (Tasheer Center) অফিশিয়াল ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে (এপয়েনম্যান্ট স্লিপ অনুযায়ী)।
- লোকাল জেলা ফিঙ্গারপ্রিন্ট অফিস থেকেও ফিঙ্গার স্লিপ কনফার্ম থাকতে হবে।
যাত্রীর পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ফিট মেডিকেল রিপোর্ট আমাদের হাতে পাওয়ার পর পর্যায়ক্রমে আমাদের দায়িত্বসমূহঃ
১. ভিসা ওকালা (Wakala)
ভিসা নাম্বার ও আইডি নাম্বার সম্বলিত প্রাইমারি ভিসাটি কফিল ওকালা করে দিলে আমরা তা রিসিভ করব।
২. মেডিকেল ফিট (Medical Fit)
অফিশিয়াল গামকা (GAMCA) রিপোর্ট অনুযায়ী ক্যান্ডিডেটের মেডিকেল ১০০% ফিট স্ট্যাটাস অনলাইন করব।
৩. মোফা কনফার্মেশন (MOFA)
মেডিকেল ফিট স্ট্যাটাস আসার পর আমরা আমাদের অফিশিয়াল এজেন্সী লাইসেন্স থেকে মোফা (MOFA) কনফার্ম করব।
৪. তাসির ফিঙ্গার এপয়েন্টম্যান্ট
অনলাইন ডাটাবেজ থেকে তাসির সেন্টারের অফিশিয়াল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এপয়েন্টম্যান্ট স্লিপ জেনারেট করব।
৫. এম্বাসিতে জমাদান
তাসির সেন্টারের ফিঙ্গার কমপ্লিট হলে সৌদি এম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দেওয়া হবে, যা ১ সপ্তাহ পর ভিসা কনফার্ম বা স্ট্যাম্পিং হয়ে আসবে।
৬. ফাইনাল ম্যানপাওয়ার (BMET)
সর্বশেষ প্রসেস হিসেবে যাত্রীর ৩ দিনের/২ মাসের ট্রেনিং এবং জেলা ফিঙ্গার করা থাকলে স্মার্টকার্ড ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের জন্য ফাইল জমা দিব।
বাধ্যতামূলক বিএমইটি ট্রেনিং পিরিয়ড
- পুরুষ কর্মীদের জন্য (আমেল মঞ্জিল / ড্রাইভার): জনশক্তি ব্যুরোর নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ৩ দিনের পিডিও (PDO) ট্রেনিং সম্পন্ন করতে হবে।
- মহিলা কর্মীদের জন্য (খাদ্দামা / হাউজমেড): সরকারি রুলস অনুযায়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (TTC) বাধ্যতামূলক ২ মাসের হাউজকিপিং ও ওরিয়েন্টেশন ট্রেনিং সম্পন্ন করতে হবে।
ভিসা প্রসেস সংক্রান্ত বিশেষ শর্তাবলী
- ভিসা প্রসেসিং ফি এবং ডেলিভারির সামগ্রিক সময়কাল সম্পূর্ণভাবে সৌদি এম্বাসির অফিশিয়াল সিদ্ধান্তের উপর কমতে বা বাড়তে পারে।
- ভিসা ফি বা এজেন্সি প্রসেস ফি যেকোনো সময় আন্তর্জাতিক কারেন্সি রেট ও ইমিগ্রেশন পলিসি অনুযায়ী পূর্ববর্তী নোটিশ ব্যতিরেকে পরিবর্তন হতে পারে।