✅ ফিঙ্গার সম্পন্ন হয়েছে কিনা যাচাই
- বিএমইটি অ্যাকাউন্টে লগইন করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করুন।
- কার্ডে Bio Finger = Completed লেখা থাকলে আপনার ফিঙ্গার সম্পন্ন হয়েছে। Not Completed দেখালে পুনরায় জেলা অফিসে যোগাযোগ করুন।
- দালাল বা এজেন্টের মুখের কথায় নির্ভর না করে নিজে অনলাইনে যাচাই করে নিন।
🖐 জেলা ফিঙ্গার কী ও কখন লাগে
- বিএমইটি রেজিস্ট্রেশনের পর নিজ জেলার জনশক্তি অফিস থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়।
- ফিঙ্গার সম্পন্ন না হলে ম্যানপাওয়ার/বিএমইটি ক্লিয়ারেন্স হবে না, অর্থাৎ বৈধভাবে বিদেশ যাওয়া সম্ভব নয়।
- ফিঙ্গার দিতে হবে কর্মীকে নিজে সশরীরে — অন্য কারও মাধ্যমে হয় না।
- এটি ভিসা/কোম্পানি ভিত্তিক। নতুন ভিসা বা কোম্পানি হলে পুনরায় প্রয়োজন হতে পারে।
- কোনো কোনো দেশের ক্ষেত্রে এই জেলা ফিঙ্গার ছাড়াও সংশ্লিষ্ট দূতাবাস বা ভিএফএস-এ আলাদা বায়োমেট্রিক দিতে হয়।
📄 প্রয়োজনীয় ডকুমেন্ট
❖ জেলা ফিঙ্গার দিতে প্রয়োজনীয় ডকুমেন্টঃ-
- পাসপোর্ট এর কালার কপি। অরিজিনাল হলে ভালো।
- ভিসা কপি/ আইপি কপি, ইউরোপ হলেঃ- অফার লেটার, ইনভাইটেশন কপি।
- বিএমইটি রেজিস্ট্রেশন কপি।
- ট্রেনিং-এ ভর্তি হয়েছে সেই কপি।
📍 ফিঙ্গার অফিসের ঠিকানা
✪ মুন্সীগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- বোগদাদিয়া প্লাজা, ৪র্থ তলা, পুরোনো দর্পণা হল, সুপার মার্কেট থেকে নদীর পাড় যাওয়ার রাস্তায়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
✪ নারায়ণগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- চাষাঢ়া, নারায়ণগঞ্জ।
গুরুত্বপূর্ণ নোট — বিএমইটি সংক্রান্ত যেকোনো সমস্যায়
ম্যানপাওয়ার করার সময় এনআইডি আপডেট অ্যালার্ট, বর্তমান ঠিকানা আপডেট, ছবি আপডেট কিংবা বিএমইটি রেজিস্ট্রেশন সংক্রান্ত অন্য যেকোনো সমস্যা ধরা পড়তে পারে।
এ ধরনের যেকোনো ধরনের বিএমইটি সমস্যার সমাধানের জন্য প্রথমে নিজ জেলার বিএমইটি/জনশক্তি অফিসের শরণাপন্ন হোন — বেশিরভাগ সমস্যা এখান থেকেই সমাধান হয়ে যায়।
অযথা কাকরাইল বিএমইটি প্রধান কার্যালয়ে ছুটে যাবেন না। এতে সময়, যাতায়াত খরচ ও ভোগান্তি বাড়ে। জেলা অফিসে সমাধান না হলে তারাই আপনাকে পরবর্তী করণীয় জানিয়ে দেবেন।
সব কাজ নিজে গিয়ে করার চেষ্টা করুন। দালালের মাধ্যমে করালে বাড়তি টাকা খরচের পাশাপাশি ভুল তথ্য বসে যাওয়ার ঝুঁকি থাকে।