আমাদের করনীয়
পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ফিট মেডিকেল পাওয়ার পর আমাদের করনীয়।
আমেল আইডি/ আমেল আদি/প্রাইভেট /কোম্পানী ভিসা /ফ্রি ভিসা প্রোসেস — স্ট্যাম্পিং ও ম্যানপাওয়ার
Required Document List
- আমাদের লাইসেন্স-এ ওকালা করে দিবেন। অনলাইনে যাচাই ওকালা করার পর আমরা অনলাইনে চেক করে কনফার্মেশন দিব — ওকালা সঠিকভাবে বসেছে কি না নিশ্চিত হয়েই পরের ধাপে যাওয়া হবে।
- টেস্ট মেডিকেল।
- ফাইনাল মেডিকেল। গামকা রিপোর্ট অনুযায়ী অবশ্যই ফিট হতে হবে।
- অরিজিনাল পাসপোর্ট — কমপক্ষে ১ বছর মেয়াদ থাকতে হবে।
- অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স।
- তাকামুল সনদ। প্রফেশনভেদে প্রযোজ্য কিছু ভিসা প্রফেশনে তাকামুল লাগে না। আপনার ভিসার প্রফেশন দেখে আমরা জানিয়ে দিব লাগবে কি না।
- বিএমইটি রেজিস্ট্রেশন।
- ট্রেনিং — ৩ দিন (পুরুষ), ২ মাস (মহিলা)। পুরাতনদের প্রযোজ্য নয়
- ৮ কপি পাসপোর্ট সাইজ ছবি। জেনুইন ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড।
- ফিঙ্গার — যমুনা ফিউচার পার্ক (তাসির সেন্টার)। এপয়েন্টমেন্ট অনুযায়ী।
- ফিঙ্গার — লোকাল/জেলা ফিঙ্গার অফিস।
Visa Guide Video
দ্রুত এগিয়ে থাকার উপায় — ফাস্ট ট্র্যাক টিপস
সবার আগে মেডিকেল করে ফেলুন। দেরি না করে দ্রুত মেডিকেল করালে আপনি ফিট কি না সেটা শুরুতেই জানা যায় — এতে সময়, টাকা ও ভোগান্তি তিনটাই বাঁচে।
যাত্রী যদি নিচের কাজগুলো একসাথে ধরেন — এমনকি অনেকে ১ দিনেই কয়েকটা আবেদন করে ফেলেন — তাহলে তার ফাইল অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকে।
মেডিকেল
নির্ধারিত গামকা মেডিকেল সেন্টারে দ্রুত করিয়ে ফিট রিপোর্ট নিশ্চিত করুন।
বিএমইটি রেজিস্ট্রেশন
অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন — ম্যানপাওয়ারের বেসিক ধাপ।
পিডিও ট্রেনিং ভর্তি
টিটিসিতে ৩ দিনের ট্রেনিংয়ে (মহিলা হলে ২ মাস) ভর্তি হয়ে যান।
জেলা বায়ো ফিঙ্গার
নিজ জেলার ফিঙ্গার অফিসে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে রাখুন।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
অনলাইনে আবেদন করে রাখুন — আসতে সময় লাগে, তাই আগেভাগেই দিন।
৮ কপি ল্যাব প্রিন্ট ছবি
সাদা ব্যাকগ্রাউন্ডে জেনুইন ল্যাব প্রিন্ট ছবি তুলে হাতে রাখুন।
তাকামুল অ্যাপয়েন্টমেন্ট
প্রফেশনে প্রয়োজন হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দিয়ে পাস করে রাখুন।
পাসপোর্ট মেয়াদ
মেয়াদ ১ বছরের কম থাকলে এখনই রিনিউর জন্য দিয়ে দিন।
ওকালা
কফিলকে বলে আমাদের লাইসেন্সে ওকালা করান — আমরা অনলাইনে চেক করে দিব।
এভাবে ধরলে যাত্রীর নিজের অংশের সব কাজ অল্প কয়েকদিনেই গুছিয়ে যায় — এরপর শুধু ওকালা কনফার্মেশন, মোফা, এম্বাসি ফিঙ্গার ও ম্যানপাওয়ারের অপেক্ষা।
আসসালামু আলাইকুম — গুরুত্বপূর্ণ নোটিশ
প্রসেসিং ও ম্যানপাওয়ারের জন্য যে ডকুমেন্টগুলো জমা দিতে হবেঃ
আমাদের করনীয়
পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ফিট মেডিকেল পাওয়ার পর আমাদের করনীয়ঃ-
ভিসা ওকালা
ভিসা নাম্বার ও আইডি নাম্বার সম্বলিত প্রাইমারি ভিসা কফিল আমাদের লাইসেন্সে ওকালা করে দিবে।
ওকালা অনলাইন চেক
ওকালা হওয়ার পর আমরা অনলাইনে চেক করে কনফার্মেশন দিব — সঠিক লাইসেন্সে ওকালা বসেছে কি না নিশ্চিত করব।
মেডিকেল ফিট
গামকা রিপোর্ট অনুযায়ী মেডিকেল ফিট হতে হবে।
মোফা
মেডিকেল ফিট আসলে আমরা আমাদের লাইসেন্স থেকে মোফা কনফার্ম করব।
ফিঙ্গার এপয়েন্টম্যান্ট
তাসির সেন্টার এর ফিঙ্গার এপয়েন্টম্যান্ট আনব।
এম্বাসিতে জমাদান
তাসির সেন্টার ফিঙ্গার কমপ্লিট হলে সৌদি এম্বাসিতে ভিসার জন্য জমা দিব, যা প্রায় ১ সপ্তাহ পর ভিসা কনফার্ম আসবে।
ম্যানপাওয়ার
যাত্রীর ট্রেনিং ও জেলা ফিঙ্গার করা থাকলে ম্যানপাওয়ার এর জন্য জমা দিব। সেটাই সর্বশেষ প্রসেস।