General Rules
নতুন টিকেট যতবার খুশি জিজ্ঞাসা করতে পারেন – কোনো সমস্যা নেই।
কিন্তু ডেট চেঞ্জ রিকোয়েস্ট করার সময় অবশ্যই ফিল্টার করে কাজ করবেন।
আগে বুঝে নিন ক্লায়েন্টের সত্যিকারের ইচ্ছা আছে কিনা ডেট চেঞ্জ করার।
Why Filtering is Important
Airlines officer-রা আমাদের দ্রুত প্রাইস দেন (5–10 মিনিট থেকে 1–2 ঘণ্টা, অনেক সময় 1 দিনও লাগতে পারে)।
যদি এজেন্ট বারবার শুধু দাম জানতে চায় কিন্তু কাজ না নেয়, অফিসাররা পরবর্তী কুয়েরি নিয়ে বিরক্ত হয়ে যান বা দেরিতে রিপ্লাই দেন।
তাই ফালতু কুয়েরি এড়িয়ে চলা জরুরি।
Information Required from Client
✔ স্পষ্ট টিকেটের ছবি বা স্ক্যান kopi
✔ পাসপোর্টের ছবি বা স্ক্যান
✔ ভিসার ছবি বা স্ক্যান
✔ রানিং মোবাইল নম্বর
✔ কিছু ক্ষেত্রে দেশের কার্ড/আইডি
✔ কোন তারিখ থেকে কোন তারিখে পরিবর্তন করতে চান সেটা স্পষ্টভাবে লিখিতভাবে (ভয়েস মেসেজ নয়)
Handling Clients
ক্লায়েন্টকে দীর্ঘ সময় বসিয়ে রাখবেন না।
প্রয়োজনীয় ডকুমেন্টস ও একটি মিনিমাম অ্যামাউন্ট নিয়ে ক্লায়েন্টকে বলুন – “ভাই, আপনার ফোনে আমি জানিয়ে দিব।”
সবসময় ক্লায়েন্টকে সম্মান দিন, কারণ আজকে সে শুধু ডেট চেঞ্জ করতে এসেছে – কালকে হয়তো টিকেটও বুক করবে বা কাউকে রেফার করবে।
Profit & Trust
ডেট চেঞ্জ আমাদের জন্য এক্সট্রা প্রফিট এর কাজ, তাই এই ধরনের ক্লায়েন্টকে অতিরিক্ত যত্নের সাথে হ্যান্ডেল করুন।
আমাদের B2B-তে এয়ারলাইন্স থেকে পাওয়া দাম আমরা খুবই কম এড করে দিই – এটা বিশ্বাস রাখতে পারেন।
বুকিং ও ইস্যু কপি
টিকেট বুকিং হওয়ার পর ২০ মিনিটের মধ্যে বুকিং কপি না পেলে আবার নক করবেন।
বুকিং কপি পাওয়ার পর নিজের নাম, ডেট, সময়, এয়ারপোর্ট, পাসপোর্ট নম্বর ভালোভাবে চেক করবেন।
বুকিং কপি মানেই টিকেট ইস্যু নয়। যদি টিকেট ইস্যু অর্ডার করার পরও ইস্যু কপি না পান, তাহলে ১ ঘণ্টার মধ্যে আবার নক দিয়ে কনফার্ম করবেন।
ইস্যু কপি পাওয়ার পর কোনো ভুল থাকলে জাকওয়ান ট্রাভেলস দায় নেবে না।
টিকেটের মূল্য ও পেমেন্ট
টিকেট ইস্যু হয়ে গেলে সাথে সাথে ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হবে।
একদিন বা কয়েকদিন পরে পেমেন্ট করা যাবে না।
আন্তর্জাতিক টিকেটের দাম সাধারণত ২০–৩০ হাজার টাকার কম হয় না, তাই বাকিতে টিকেট প্রদান সম্ভব নয়।
আমরা সেগমেন্ট প্রতি মার্কেট বি২বি স্ট্যান্ডার্ড রেইট অনুযায়ী প্রফিট রাখি। মাসে ১০টা টিকেট করলেও বছরে ভালো এমাউন্ট টাকা প্রফিট হয় – তাই আপনাদের কাছ থেকে বেশি প্রফিট নেওয়ার কোনো কারণ নেই।
প্রাইস যেকোনো সময় উঠা–নামা করতে পারে। এখনকার ৩০,০০০ টাকার টিকেট ১ ঘণ্টার মধ্যেই ৩৬,০০০ বা ২৭,০০০ হয়ে যেতে পারে।
সিট ও কনফার্মেশন
লোয়ার ক্লাস সিট সবসময় পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই।
সিট এভেইলেবল থাকা বা না থাকার ব্যাপারটা সম্পূর্ণ এয়ারলাইন্সের উপর নির্ভর করে।
রিইস্যু / রিফান্ড / ডেট চেঞ্জ
ইস্যুর পর এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী রিইস্যু বা রিফান্ড করা যাবে।
ডেট চেঞ্জ করতে হলে স্পষ্টভাবে কোন ডেট থেকে কোন ডেটে চান সেটা টেক্সটে লিখবেন (ভয়েস নয়)।
সবসময় পাসপোর্ট, visa, টিকেট কপি ও রানিং মোবাইল নাম্বার আগে থেকে প্রস্তুত রাখবেন।
বাকি রাখা যাবে না
কেউ যদি বলে “ভাই, আজকে টিকেট করে রাখেন, আমি ১০ দিন পরে টাকা দিব” – সেটা গ্রহণযোগ্য নয়।
টিকেট করতে গেলে আমাদের ফুল এমাউন্ট ইনভেস্ট করতে হয়, তাই টাকা পরে দিলেও আমাদের পুঁজি ব্লক হয়ে যায়।
Tourist Visa Rules
অবশ্যই আমাদের দেওয়া Check List এবং B2B Price অনুযায়ী কাজ করবেন।
ভিসার কোনো গ্যারান্টি দিবেন না। সবসময় বলবেন – visa ইস্যু করার अधिकार একমাত্র Embassy/Consulate সংরক্ষিত।
Checklist & Details:
Umrah Visa Rules
Visa Validity: সাধারণত 90 দিনের ভিসা। তবে Family Umrah Visa (Husband Sponsored) হলে সর্বোচ্চ 80–85 দিনের টিকেট করতে হবে।
Ticket Copy বাধ্যতামূলক – প্রতিটি যাত্রীর টিকেট কপি আমাদের সাথে শেয়ার করতে হবে।
Transport Condition:
With Transport – যাত্রী যদি আমাদের দেওয়া ট্রান্সপোর্ট ব্যবহার করে, সমস্যা নেই।
Without Transport – যাত্রী বাইরে থেকে ট্রান্সপোর্ট ব্যবহার করলে দায়ভার এজেন্সির উপর আসে।
Overstay Fine: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যাত্রী দেশে না ফেরলে 25,000 SAR ≈ 10,00,000+ টাকা জরিমানা এজেন্সির উপর আসবে।
Trusted Pax Only: শুধুমাত্র চেনাজানা/বিশ্বস্ত যাত্রীদের জন্য উমরাহ ভিসা।
যাত্রীকে অবশ্যই সাবধান করে দিতে হবে – visa মেয়াদে দেশে ফিরে না আসলে জরিমানা এবং লাইসেন্স ঝুঁকি।
সব ক্ষেত্রে Ticket Copy, Passport, Visa, Mobile Number আগে সংগ্রহ করে ক্লিয়ার করুন।
Saudi Jirah Visa / Family Umrah ভিসার জন্য আলাদা রুলস অনুসরণ করতে হবে।
Saudi Visa
Visa Types: Amel Manjil (House Worker), Amel Adi (Private), Sawaakkas (House Driver), Jiarah Visa
Visa Category Clarity – House Worker vs. Private vs. Driver vs. Jiarah আলাদা করতে হবে。
Candidate Profile Matching – যে ভিসা টাইপ সেই অনুযায়ী candidate পাঠাতে হবে (যেমন House Worker হলে শুধুমাত্র domestic worker profile)।
Medical & Training Compliance – Saudi medical + orientation training certificate বাধ্যতামূলক।
Legal Paperwork – BMET, Embassy attestation, Wakala সব সঠিক হতে হবে।
Timeline Commitment – Processing delay হলে আগে থেকে informed থাকতে হবে।
Kuwait Visa (18 & 20 No.)
Visa Types: House Worker, House Driver, Private, Driving
Process: First to Last (Medical → Visa Processing → BMET → Ticket → Arrival)
Genuine Candidate Supply – মিথ্যা তথ্য, fake medical, বা fake experience দেওয়া যাবে না।
Document Accuracy – Passport, NID, Police Clearance সব সঠিক থাকতে হবে।
Time Commitment – নির্ধারিত সময় অনুযায়ী Medical, Training, BMET কাজ সম্পন্ন করতে হবে।
Visa Authenticity – সরবরাহকৃত ভিসা 100% genuine হতে হবে, fake visa হলে agency দায় নেবে না।
Client Handling – প্রার্থীকে ভুল তথ্য, ভুল salary package বা misguide করা strictly নিষিদ্ধ।
ফাইল সাজানোর ক্রমঃ সিঙ্গাপুর ম্যানপাওয়ার
- ১. পাসপোর্ট (বর্তমান)।
- ৩. আইপিএ এর সেলারীর পাতা।
- ৪. ট্রেনিং সনদ।
- (পূর্বে ম্যানপাওয়ার থাকলে ১. সর্বশেষ ম্যানপাওয়ার সিল এর পাতা ও সেই ২. পাসপোর্ট এর বায়ো পাতা)
- ৪. ফিঙ্গার এর কপি।
- ৫. চলতি মোবাইল নাম্বার ও হোয়াট্স অ্যাপ নাম্বার।
পেমেন্ট ক্লিয়ার রাখুন।
“Jakwan Travels – Govt. Approved Travel Agency (License No: 0016171). Since 2019 we are serving in the Ticketing Industry with Trust & Honesty. আমাদের সাথে কাজ করলে প্রতিটি টিকেটের পূর্ণ দায়ভার আমরা গ্রহণ করি। Your Growth is Our Success – Let’s Build a Strong B2B Partnership Together!”
Jakwan Travels