ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067
ভিসা সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত আপডেট হয়, তাই লেটেস্ট তথ্যের জন্য যোগাযোগ করুন: - টিকিট ও সাপোর্ট 01929222954 - ভিসা হেল্প 01805-746067

Jakwan Travels

Canada Visitor Visa (TRV)

কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🇨🇦

ভিসা প্রসেসিংয়ের পূর্বে সকল ডকুমেন্টের নাম, বানান এবং তথ্য পাসপোর্টের সাথে হুবহু মিল আছে কিনা যাচাই করে নিন।

Required Document List

  • পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ সম্পন্ন) ও পূর্ববর্তী সকল ভিসার কপি।
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে)। হারিয়ে গেলে জিডি কপি অনুবাদসহ নোটারী করা হতে হবে।
  • ছবি দুই কপি — কানাডা ভিসা স্পেসিফিকেশন অনুযায়ী, সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট।
  • কভার লেটার / ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা (Purpose of Visit) — খরচ বহনকারীর তথ্যসহ।
  • ইনভাইটেশন লেটার (Invitation Letter) — কানাডায় আত্মীয়/হোস্ট থাকলে।
  • ব্যাংক স্টেটম্যান্ট সর্বশেষ ৬ মাসের লেনদেন — লেনদেনের গ্যাপ থাকলে গ্রহণযোগ্য হবে না
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (স্বচ্ছলতা সনদ) ও পর্যাপ্ত তহবিলের প্রমাণ।
  • সম্পদ মূল্যায়ন (Asset Valuation) — জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদের মূল্যায়ন প্রতিবেদন।
  • রিটার্ন এয়ার টিকেট বুকিং ও সম্পূর্ণ ট্রাভেল আইটেনারারি।
  • হোটেল বুকিং বা থাকার প্রমাণ (Proof of Accommodation)।
  • ট্রাভেল/হেলথ ইন্স্যুরেন্স (দৃঢ়ভাবে সুপারিশকৃত)।
  • পেশাগত প্রমানপত্র (নিচের তালিকা অনুযায়ী দেখুন )
  • টিন (TIN) এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট (যদি থাকে)।
  • ফ্যামিলি টাই প্রুফ (Family Tie Proof):
  • ফ্যামিলি সার্টিফিকেট (Family Certificate)।
  • ফ্যামিলি সিভিল আইডি — জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন (Birth ID)।
  • নিকাহনামা / ম্যারেজ সার্টিফিকেট (বিবাহিত হলে)।
  • নাবালক সন্তানের ক্ষেত্রে জন্ম সনদ (বাংলা ও ইংলিশ)।
  • স্কুল-পড়ুয়া সন্তানের ক্ষেত্রে জন্ম সনদের সাথে স্কুল থেকে এনওসি (NOC) ও স্টুডেন্ট আইডি।
✪ জেনুইন ভিজিটর: কানাডা ভিসায় প্রমাণ করতে হয় যে আপনি একজন প্রকৃত পর্যটক এবং অনুমোদিত সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন। দেশে শক্ত পারিবারিক ও আর্থিক বন্ধন (family & financial tie) থাকা তাই খুবই গুরুত্বপূর্ণ।

ভিসা ও প্রসেসিং ফি (সব মিলিয়ে)

৳৩২,০০০

সরকারি ফি (CAD 100) + বায়োমেট্রিক্স (CAD 85) + Jakwan সার্ভিস চার্জসহ। প্রতি আবেদনকারীর জন্য আলাদা।
বিনিময় হার অনুযায়ী পরিবর্তন হতে পারে।

ডেলিভারির সময়

৮–১২ সপ্তাহ

এন্ট্রি টাইপ

মাল্টিপল এন্ট্রি

মেয়াদ ও অবস্থান

সর্বোচ্চ ১০ বছর* | প্রতি ভিজিটে ৬ মাস

আবেদন যেভাবে হয়

কানাডা ভিসা সম্পূর্ণ অনলাইনে IRCC অ্যাকাউন্ট (canada.ca) মাধ্যমে হয়। বাংলাদেশিরা eTA সুবিধা পান না, তাই Temporary Resident Visa (TRV / Visitor Visa)-এ আবেদন করতে হয়। এরপর ঢাকার VFS Global সেন্টারে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট ও ছবি) দিতে হয়। Jakwan Travels আপনার সম্পূর্ণ আবেদন প্রস্তুত করে দেয়।

জেনে রাখুন: প্রসেসিং সময় গণনা শুরু হয় বায়োমেট্রিক জমার পর থেকে। *ভিসার মেয়াদ পাসপোর্টের মেয়াদ পর্যন্ত সীমিত হতে পারে। ভ্রমণের অন্তত ২–৩ মাস আগে আবেদন করা নিরাপদ।

আসসালামু আলাইকুম!

কানাডা ভিসা নিয়ে যেকোনো প্রশ্ন করুন — পরামর্শ সম্পূর্ণ ফ্রি। আমরা আছি আপনার সেবায়।

বিশ্বস্ত সেবা দ্রুত সাপোর্ট সঠিক আবেদন

আপনাদের আস্থায়, আমরা কৃতজ্ঞ

পেশাগত প্রমাণপত্র (Profession Documents)

ব্যবসায় হলে:

  • নবায়নকৃত ট্রেড লাইসেন্স (ইংরেজী অনুবাদ ও নোটারী)
  • কোম্পানির অফিশিয়াল ভিজিটিং কার্ড
  • কোম্পানির অফিশিয়াল লেটারহেড প্যাড

চাকুরীজীবী হলে:

  • NOC/প্রত্যয়নপত্র (বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
  • GO/প্রত্যয়নপত্র (সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
  • অফিসিয়াল আইডিকার্ড (ID Card)
  • বেতন সনদ ও বেতন প্রদানের প্রমানপত্র (Salary Slip)
  • BMDC সনদ (ডাক্তার হলে) / বার কাউন্সিল সনদ (উকিল হলে)
  • অবসর গ্রহণের অফিশিয়াল ডকুমেন্ট (অবসরপ্রাপ্ত হলে)

ছাত্র/ছাত্রী হলে:

  • প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ড
  • স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র
  • সর্বশেষ সেমিস্টার বা মাসের বেতন রশিদ ও রেজিঃ কার্ড
  • জন্ম সনদ কপি (নাবালক বা শিশুর ক্ষেত্রে)

গৃহীনি হলে:

  • স্বামীর পেশাগত প্রমাণপত্র ও আয়ের উৎস
  • স্বামীর ব্যাংক স্টেটম্যান্ট ও ব্যাংক সলভেন্সি
  • গৃহীনির জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্ট

দিনমজুর / কৃষক হলে:

  • কৃষক হলে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ
  • অন্যান্য দিনমজুর হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পেশার সনদ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

না, eTA পান না। বাংলাদেশ ভিসা-প্রয়োজনীয় দেশের তালিকায়, তাই বাংলাদেশি নাগরিকদের অবশ্যই Temporary Resident Visa (TRV / Visitor Visa)-এ, অনলাইনে IRCC অ্যাকাউন্ট (canada.ca) মাধ্যমে আবেদন করতে হয়। ভিসা ছাড়া কানাডায় প্রবেশ করা যায় না।
বাংলাদেশ থেকে সাধারণত ৮ থেকে ১২ সপ্তাহ লাগতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় — প্রসেসিং সময় গণনা শুরু হয় বায়োমেট্রিক জমা দেওয়ার পর থেকে, আবেদন জমার দিন থেকে নয়। তাই ভ্রমণের অন্তত ২–৩ মাস আগে আবেদন করা নিরাপদ।
ঢাকার VFS Global সেন্টারে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট ও ছবি) দিতে হয়। সাধারণত ১৪–৭৯ বছর বয়সীদের জন্য এটি প্রযোজ্য। একবার দেওয়া বায়োমেট্রিক ১০ বছর পর্যন্ত বৈধ থাকে, তাই আগে দিয়ে থাকলে আবার নাও লাগতে পারে।
সাধারণত মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়, যা সর্বোচ্চ ১০ বছর বা পাসপোর্টের মেয়াদ (যেটি আগে আসে) পর্যন্ত বৈধ থাকে। প্রতিবার প্রবেশে সাধারণত ৬ মাস পর্যন্ত থাকা যায়। চূড়ান্ত মেয়াদ IRCC-র সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
সরকারি ফি ও বায়োমেট্রিক ফি অফেরতযোগ্য — IRCC প্রসেসিং শুরু করলে ভিসা মঞ্জুর হোক বা না হোক, তা ফেরত পাওয়া যায় না। প্রতিটি আবেদনকারীর জন্য ফি আলাদাভাবে দিতে হয়। তাই আবেদনের আগে সব ডকুমেন্ট সঠিক আছে কিনা আমরা যত্নের সাথে যাচাই করি।
কোনো এজেন্সি ভিসা মঞ্জুরের নিশ্চয়তা দিতে পারে না। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত একমাত্র IRCC (Immigration, Refugees and Citizenship Canada)-র। আমরা ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করে ও শক্ত প্রোফাইল উপস্থাপন করে আপনার সফলতার সম্ভাবনা সর্বোচ্চ রাখার চেষ্টা করি।
না। কানাডার ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে (USA) প্রবেশ করা যায় না — এর জন্য আলাদা মার্কিন ভিসা প্রয়োজন। এছাড়া কানাডার Visitor Visa দিয়ে সেখানে কাজ করা বা স্থায়ীভাবে থাকা যায় না, এটি সম্পূর্ণ অস্থায়ী ভ্রমণের জন্য।

কানাডার দর্শনীয় স্থান সমূহ

Niagara Falls

Niagara Falls

Banff National Park

Banff National Park

CN Tower Toronto

CN Tower, Toronto

Old Quebec

Old Quebec

নোটঃ- সরকারি ভিসা ফি ও বায়োমেট্রিক ফি বিনিময় হার অনুযায়ী পরিবর্তিত হতে পারে; সর্বশেষ ফি IRCC-র অফিসিয়াল তালিকায় যাচাই করে নেওয়া উচিত। ভিসা প্রদান করা না করার, এন্ট্রি সংখ্যা ও মেয়াদ নির্ধারণের অধিকার একমাত্র কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ (Immigration, Refugees and Citizenship Canada — IRCC) সংরক্ষন করে।
Scroll to Top