এয়ারপোর্ট ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র
নিজ দেশ কিংবা গন্তব্য দেশের ইমিগ্রেশন চেকআপ এর সময় যে সকল ডকুমেন্ট প্রয়োজন হতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ-
- পাসপোর্ট মেয়াদসম্পন্ন এবং যে পাসপোর্ট এ গমনেচ্ছু দেশের ভিসা রয়েছে।
- পুরাতন পাসপোর্ট (সকল দেশের জন্য প্রযোজ্য নয়)।
- ভিসা/আইপি কপি। (ক্ষেত্র বিশেষ এটাসটেড দরকার হয়)।
- বিমান টিকেট। (ওয়ার্ক পারমিট দের জন্য সিঙ্গেল/ওয়ানওয়ে টিকেট সমস্যা নেই। কিন্তু ট্যুরিস্ট বা ট্রাভেলারদের জন্য রাউন্ড টিকেট থাকা লাগে)।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (পাসপোর্ট ছাড়া ডোমেস্টিক ফ্লাইটের জন্য আবশ্যক)।
- টিকার সনদ।
- ইন্সুরেন্স সার্টিফিকেট। (সকল দেশের জন্য প্রযোজ্য নয়)।
- ট্রেনিং সার্টিফিটেক। (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ম্যানপাওয়ার কার্ড (দেশ ভেদে ওয়ার্ক পারমিটধারীদের জন্য প্রযোজ্য)।
- বিএমইটি কার্ড (দেশ ভেদে ওয়ার্ক পারমিটধারীদের জন্য প্রযোজ্য)।
- হোটেল বুকিং (শুধুমাত্র টুরিস্ট/ট্রাভেলারদের জন্য প্রযোজ্য)।
- কোয়ারেন্টাইন হোটেল বুকিং (আপাতত সিঙ্গাপুর ওয়ার্কারদের জন্য প্রযোজ্য)।
ইমিগ্রেশনে যে সকল প্রশ্নের সম্মুখিন হতে পারেনঃ-
আপনার নাম কি?
আপনার জন্ম তারিখ কত?
আপনি কি করেন?
কেন যাচ্ছেন বা যাওয়ার উদ্দেশ্য কি?
কত দিন থাকবেন?
আপনার টাকার উৎস কি?
সকল ডকুমেন্ট আসল তো?