আমেল মঞ্জিল / খাদ্দামা / ছাওয়াক্কাস ভিসা প্রসেস স্ট্যাম্পিং ও ম্যানপাওয়ারের জন্য সম্পূর্ণ গাইডলাইন
ধাপ ১ — ভিসা, ওকালা ও কফিলের তথ্য
এই ধাপের কাজগুলো সৌদি প্রান্তে কফিল (নিয়োগকর্তা) সম্পন্ন করবেন। তিনটি ক্যাটাগরিতেই এই ধাপ এক ও অভিন্ন।
- ওকালা করার জন্য লাইসেন্স সৌদি পাঠালে ওকালা সম্পন্ন করবেন কফিল।
- ভিসা নাম্বার ও আইডি নাম্বার সম্বলিত প্রাইমারী ভিসা কপি।
- ভিসা অনলাইনে চেক করব। সঠিক লাইসেন্সে ভিসা বসেছে কি না আমরা নিশ্চিত করব।
কফিল / মোসান্নাদ (Musaned) অংশ
গৃহকর্মী ক্যাটাগরির সব ভিসা সাফারা–মোসান্নাদ সার্ভারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয়। নিচের তথ্যগুলো কফিলের কাছ থেকে নিতে হবে।
- কফিলের পতাকা / ন্যাশনাল আইডি ও মোবাইল নাম্বার।
- সাফারা মোসান্নাদ এর সার্ভারে সব অনলাইনে করব — সেখান থেকে (সৌদি অফিস) ফোন করা হবে।
- কফিল ব্যাংক একাউন্ট, মোসান্নাদ / ন্যাশনাল আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন।
- ইন্সুরেন্স ৬০০ রিয়াল আবশ্যক — যেটা কফিল দিতে বাধ্য। কফিল অস্বীকৃতি জানালে বাংলাদেশে দায়িত্বরত পক্ষ থেকে প্রদান করা হয়।
ধাপ ২ — আপনার ভিসা ক্যাটাগরি বেছে নিন
তিনটি ক্যাটাগরির প্রসেস প্রায় একই — পার্থক্য শুধু ট্রেনিং ও ড্রাইভিং লাইসেন্সে। নিচে কেবল নিজের ক্যাটাগরির অংশটুকু দেখলেই হবে।
আমেল মঞ্জিল
HOUSEHOLD WORKER — পুরুষ- পুরুষ গৃহকর্মী ক্যাটাগরি।
- ট্রেনিং — ৩ দিন (পিডিও)।
- আলাদা কোনো লাইসেন্স বা সনদ লাগে না।
- বাকি সব ডকুমেন্ট ধাপ ৩ অনুযায়ী।
খাদ্দামা
FEMALE DOMESTIC WORKER — মহিলা- মহিলা গৃহকর্মী ক্যাটাগরি।
- ট্রেনিং — ২ মাস (বাধ্যতামূলক)।
- সরকার নির্ধারিত বয়স ও যোগ্যতার শর্ত প্রযোজ্য।
- বাকি সব ডকুমেন্ট ধাপ ৩ অনুযায়ী।
মহিলা কর্মীর ক্ষেত্রে সরকারি নীতিমালা ও ফি কাঠামো আলাদা। বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন।
ছাওয়াক্কাস
HOUSE DRIVER — পুরুষ- হাউস ড্রাইভার (পারিবারিক গাড়িচালক)।
- ট্রেনিং — ৩ দিন (পিডিও)।
- অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আবশ্যক।
- বাকি সব ডকুমেন্ট ধাপ ৩ অনুযায়ী।
ড্রাইভিং লাইসেন্সের প্রতিটি তথ্য ও বানান পাসপোর্টের সাথে হুবহু মিল থাকতে হবে। এক অক্ষর অমিল হলেও ফাইল আটকে যাবে।
ধাপ ৩ — যাত্রীর কমন ডকুমেন্ট (তিন ক্যাটাগরিতেই এক)
- অরিজিনাল পাসপোর্ট — কমপক্ষে ১ বছর মেয়াদ সম্পন্ন।
- টেস্ট মেডিকেল।
- ফাইনাল মেডিকেল। গামকা রিপোর্ট অনুযায়ী অবশ্যই ফিট হতে হবে।
- অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স।
- বিএমইটি রেজিস্ট্রেশন।
- ট্রেনিং — ৩ দিন (পুরুষ) / ২ মাস (মহিলা)। আপনার ক্যাটাগরি অনুযায়ী ধাপ ২ দেখুন।
- ৮ কপি পাসপোর্ট সাইজ ছবি। জেনুইন ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড।
- তাসির সেন্টারের ফিঙ্গার। এপয়েন্টমেন্ট অনুযায়ী।
- লোকাল / জেলা ফিঙ্গার অফিসের ফিঙ্গার।
Visa Guide Video
আসসালামু আলাইকুম — গুরুত্বপূর্ণ নোটিশ
ভিসা প্রসেস ফি ও সময় এম্বাসির সিদ্ধান্তের উপর কমতে-বাড়তে পারে।
আমাদের করনীয়
পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ফিট মেডিকেল পাওয়ার পর আমাদের করনীয়ঃ-
ভিসা ওকালা
ভিসা নাম্বার ও আইডি নাম্বার সম্বলিত প্রাইমারি ভিসা কফিল ওকালা করে দিবে।
মোসান্নাদ এন্ট্রি
সাফারা–মোসান্নাদ সার্ভারে কফিলের তথ্য দিয়ে অনলাইনে কাজ সম্পন্ন করব, সৌদি অফিস থেকে কফিলকে ফোন করা হবে।
মেডিকেল ফিট
গামকা রিপোর্ট অনুযায়ী মেডিকেল ফিট হতে হবে।
মোফা
মেডিকেল ফিট আসলে আমরা আমাদের লাইসেন্স থেকে মোফা কনফার্ম করব।
ফিঙ্গার এপয়েন্টম্যান্ট
তাসির সেন্টার এর ফিঙ্গার এপয়েন্টম্যান্ট আনব।
এম্বাসিতে জমাদান
তাসির সেন্টার ফিঙ্গার কমপ্লিট হলে সৌদি এম্বাসিতে ভিসার জন্য জমা দিব, যা প্রায় ১ সপ্তাহ পর ভিসা কনফার্ম আসবে।
ম্যানপাওয়ার
যাত্রীর ট্রেনিং ও জেলা ফিঙ্গার করা থাকলে ম্যানপাওয়ার এর জন্য জমা দিব। সেটাই সর্বশেষ প্রসেস।